মন্দিরের উৎসবে এসে একসঙ্গে নিখোঁজ তিন কিশোরী, চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : উধারবন্দ দেবী কাঁচাকান্তি মায়ের উৎসবে এসে একসঙ্গে নিখোঁজ হয়ে গেছে কাছাড়ের কুম্ভা এলাকার তিন কিশোরী। নিখোঁজ তিন কিশোরী হল কুম্ভা চানপট্টি লাইনের ১৪ বছরের রেখা গঞ্জু, ১৬ বছরের রেশমী গঞ্জু এবং ১৪ বছরের কমলা গোস্বামী।

জানা গেছে, রবিবার উধারবন্দের কাঁচাকান্তি মায়ের মন্দিরে অনুষ্ঠিত বার্ষিক উৎসবে অংশ নিতে এসেছিল ওই তিন কিশোরী। এরপর থেকেই তাদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
এই ঘটনাকে কেন্দ্র করে তিন কিশোরীর পরিবার পৃথক পৃথকভাবে উদারবন্দ পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত শুরু করলেও, একসঙ্গে তিন নাবালিকা কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তাদের পরিবারের লোকরা জানান, গত ২১ ডিসেম্বর বিকেল অনুমান ৩:৩০ তিনজন উধারবন্দ কাঁচাকান্তি মন্দিরে অনুষ্ঠিত হওয়া উৎসব তথা মেলা দেখতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন এবং তাদের ফোনে যোগাযোগ করতে চাইলে সুইচ বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *