খোয়াই সীমান্তে গরু পাচার ভেস্তে দিল যৌথবাহিনী, গ্রেফতার সুমন সূত্রধর

বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : বাংলাদেশে গরু পাচারের চেষ্টা নস্যাৎ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে যৌথবাহিনী। খোয়াই থানার পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) এবং সীমান্তরক্ষী বাহিনীর ৭০ নম্বর ব্যাটালিয়নের যৌথ অভিযানে ৬টি গরু উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক দাগী পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, যার ভিত্তিতে খোয়াই এলাকার মূল…

Read More

গুরগাঁওয়ে ত্রিপুরার ছাত্রী নির্যাতনের প্রতিবাদ, স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ মহিলা কংগ্রেসের

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : ত্রিপুরার এক ছাত্রী গুরগাঁওয়ে পড়াশোনা করতে গিয়ে নৃশংস নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ মহিলা শাখা। ঘটনার প্রতিবাদে কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ…

Read More

মিজোরামে প্রক্সি নিয়োগে শাস্তি ৩৭ সরকারি কর্মীর, ২৯ জনের চাকরি বাতিল

বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : মিজোরামে সরকারি কর্মীদের পরিবর্তে অন্য ব্যক্তিকে (প্রক্সি) কাজে নিয়োগ করার অভিযোগে এ পর্যন্ত মোট ৩৭ জন সরকারি কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ২৯ জনের চাকরি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। মঙ্গলবার রাজ্য বিধানসভায় এই তথ্য জানিয়েছেন রাজ্যের কর্মীবিভাগ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের মন্ত্রী কে সাপডাঙ্গা। প্রশ্নোত্তর পর্বে অতিরিক্ত…

Read More

কলেজ অধ্যক্ষদের পাঁচ দিবসীয় ওরিয়েন্টেশন ও নেতৃত্ব বিকাশ কর্মশালা ইম্ফলে

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : উত্তর-পূর্ব ভারতের কলেজ অধ্যক্ষদের জন্য নেতৃত্ব বিকাশের উপর পাঁচ দিনের ওরিয়েন্টেশন কাম ওয়ার্কশপ বিগত ১৬-২০ ফেব্রুয়ারি পর্যন্ত ইম্ফলে অনুষ্ঠিত হয়। ডিএম কলেজ আর্টস ডিএমইউ-র অডিটোরিয়াম হলে কর্মশালাটি আয়োজন করে জাতীয় শিক্ষা পরিকল্পনা ও প্রশাসন ইনস্টিটিউট, নতুন দিল্লীর উচ্চ ও পেশাদার শিক্ষা বিভাগ। সহযোগিতায় ছিল মণিপুর ইম্ফলের ধনমঞ্জুরী বিশ্ববিদ্যালয়।  পাঁচ দিবসীয়…

Read More

সিভিল সোসাইটি সংগঠনের সঙ্গে আসাম রাইফেলসের মতবিনিময়

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : শান্তি, উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আসাম রাইফেলসের শ্রীকোণা ব্যাটালিয়নের কমান্ড্যান্ট। শনিবার মণিপুরের নুংবা এলাকায় বিভিন্ন সিভিল সোসাইটি সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের উদ্বেগ ও বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হওয়া এবং নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস…

Read More

আগরতলায় যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনে অমিত শাহ, প্রসারের ওপর গুরুত্ব

বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার বিএসএফের বিশেষ বিমানে করে আগরতলায় পৌঁছান। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এ সময় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক…

Read More

ফুটবল খেলার সময় হঠাৎ মাঠেই অসুস্থ, মৃত্যু সাংসদের

বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : শিলং লোকসভা আসনের সাংসদ রিকে এ জে সিংকন আর নেই। ফুটবল খেলতে গিয়ে হঠাৎ মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৪ বছর। জানা গেছে, শিলং–এর মাওইয়ং এলাকায় ফুটবল খেলছিলেন তিনি। হঠাৎ মাঠেই লুটিয়ে পড়লে প্রথমে তাঁকে CHC মাওইয়ং…

Read More

মুরকংসেলেক-সিল্লে সেকশনে ট্রেন চলাচলের অনুমোদন সিআরএস-এর

বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস), এনএফ সার্কল, সুমিত সিংঘল ১২ এবং ১৩ ফেব্রুয়ারি মুরকংসেলেক- সিল্লে (১৫.৭০ কিলোমিটার) নবনির্মিত বিজি লাইন সেকশনে ট্রেন চলাচলের অনুমোদন প্রদান করেন। সফল পরিদর্শন এবং স্পিড ট্রায়ালর পর, সিআরএস ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতিতে এই রুটে ট্রেন চলাচলের অনুমোদন দিয়েছে, যার ফলে এই অঞ্চলে উন্নত…

Read More

মণিপুরে স্বাধীনতা সংগ্রামী রানি গাইদিনলিউকে স্মরণ আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : স্বাধীনতা সংগ্রামী রানি গাইদিনলিউ-এর ৩৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করল আসাম রাইফেলস। মঙ্গলবার মণিপুরের লুংখাওয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে আসাম রাইফেলস। অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মূলত তাঁর সাহসী সংগ্রাম ও দেশের স্বাধীনতায় অবদানের প্রতি সম্মান জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। এই স্মরণ অনুষ্ঠানে শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা,…

Read More

মিজোরাম বিধানসভার বাজেট অধিবেশন শুরু, শান্তি ও সামগ্রিক উন্নয়নের ওপর জোর রাজ্যপালের

বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : মিজোরামের রাজ্যপাল জেনারেল বিজয়কুমার সিং (অব.) আজ মিজোরাম বিধানসভার নবম বিধানসভার ষষ্ঠ অধিবেশন তথা বাজেট অধিবেশনের সূচনালগ্নে বিধানসভায় ভাষণ দেন। আইজলস্থিত বিধানসভা ভবনে অনুষ্ঠিত এই অধিবেশন আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত চলবে। ভাষণে রাজ্যপাল বলেন, মিজোরাম বর্তমানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে ধারাবাহিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সর্বাঙ্গীণ উন্নয়নের…

Read More