দোকানের ভেতরে ঢুকে গেল বেলোনো, বড়ধরনের ঘটনা থেকে রক্ষা

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : কাটিগড়া চৌরঙ্গী-ত্রিনখাল সংযোগী পূর্ত সড়কের করইকান্দি চৌমাথায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটে, এতে দুর্ঘটনাগ্রস্ত বেলোনো গাড়ি ও একটি দোকানের ক্ষয়ক্ষতি হলেও বরাতজুরে প্রাণরক্ষা হয় অপ্রাপ্তবয়স্ক চালক।  আশঙ্কা করা হচ্ছে ঘন কুয়াশার কারণেই হয়তো এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা যায়, একটি বেলোনো গাড়ি চৌরঙ্গী থেকে ত্রিনখাল অভিমুখে যাওয়ার পথে রাস্তার পাশে থাকা…

Read More

শিলচরে কাঠিয়া বাবাজি মহারাজের পদার্পণ ৬ থেকে ১০ জানুয়ারি

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : ব্রজবিদেহী মহন্ত ও চতুঃসম্প্রদায়ের শ্রীমহন্ত শ্রীশ্রী ১০৮ স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজের শুভ পদার্পণ উপলক্ষে স্থানীয় কাঠিয়া বাবা আশ্রমে আগামী ৬ থেকে ১০ জানুয়ারি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সময়কালে পরমারাধ্য গুরুদেবের অবস্থানে আশ্রমে প্রতিদিন ঠাকুরজীর যুগলবিগ্রহে পূজা, পাঠ, সৃঙ্গার আরতি প্রভৃতি অনুষ্ঠিত হবে। কাঠিয়া বাবা আশ্রমে…

Read More

তামিলনাড়ুতে ধৃত শিলচরের মানবপাচার চক্রের মূল অভিযুক্ত সবিতা দাস, উদ্ধার তিন নাবালিকা

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : আন্তঃরাজ্য মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শিলচরের আশ্রম রোডের বাসিন্দা সবিতা দাস (২৯) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে মরিগাঁও পুলিশ। অভিযানের সময় তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে উদ্ধার করা হয়েছে তিন নাবালিকাকে। মরিগাঁও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় পনেরো দিন আগে জেলার জাগীরোড এলাকার তিন নাবালিকাকে মরিগাঁও থেকে নিয়ে যায়…

Read More

কালাইনছড়া টোলগেটে ৯ জন রোহিঙ্গা আটক, পুলিশের হাতে তুলে দিল সনাতনী সংঘ

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : কালাইনছড়া টোলগেটে ৯ জন সন্দেহভাজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা নাগাদ দিগরখাল ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে অবৈধভাবে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিল ওই রোহিঙ্গা নাগরিকরা। জানা গেছে, খবর পেয়ে কাটিগড়া সনাতনী সংঘের সভাপতি সুমিত বৈষ্ণবের নেতৃত্বে সংঘের সদস্যরা পুলিশের সহযোগিতায় কালাইনছড়া পুলিশ নাকা চেক গেটে অভিযান…

Read More

নববর্ষ উপলক্ষে ক্যান্সার হাসপাতালে শিশু রোগীদের মধ্যে খাবার বিতরণ খোঁজের

ববাক তরঙ্গ, ২ জানুয়ারি : নয়া বছরের প্রথম দিনে কাছাড় ক্যান্সার হাসপাতালে শিশু রোগীদের সঙ্গে দেখা করেন এবং তাদের জন্য ফল ও মিষ্টি কর্তৃপক্ষের হাতে তুলে দেয় খোঁজ শিলচর। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় প্রথমে সংস্থার মুখ্য পৃষ্ঠপোষক ডাঃ রবি কান্নান ও ডাঃ নিকিতা মেহেতাকে শুভেচ্ছা জানাতে ক্যান্সার হাসপাতালে গিয়ে উপস্থিত হন সদস্যরা তাদের মিষ্টিমুখ করান। এরপর…

Read More

তারাপুর ইঅ্যান্ডডি কলোনি এলাকায় নালা থেকে যুবকের বাইকচাপা মৃতদেহ উদ্ধার

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : বুধবার বর্ষবরণের রাতে নিখোঁজ হওয়া ওই যুবকের মৃতদেহ বৃহস্পতিবার সকালে উদ্ধার হয়। মৃত যুবকের পরিচয় অর্জুন দাস (৪২)। তিনি ইঅ্যান্ডডি কলোনিরই বাসিন্দা ছিলেন। বুধবার রাত থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে ইঅ্যান্ডডি কলোনি থেকে রামনগরের দিকে যাওয়ার রাস্তার পাশে, যেখানে নিয়মিত সবজি বাজার বসে, সেখানকার একটি নালায়…

Read More

মায়ের স্মৃতিতে ছাত্রছাত্রীদের মধ্যে পুষ্টিকর খাদ্য ও স্কুল ব্যাগ বিতরণ

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : বিশিষ্ট সমাজকর্মী বিশ্বজিৎ পাল চৌধুরীর মাতৃদেবী সুষমারানি পাল চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মানবিক ও স্মরণীয় কর্মসূচির আয়োজন করা হয়। নববর্ষের প্রথম দিন, ১ জানুয়ারি, পাল চৌধুরী পরিবারের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা-র ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। কর্মসূচির প্রথম…

Read More

ভুবন পাহাড়ের পাদদেশে ‘বাঘ’ নয়, মৃত অবস্থায় উদ্ধার বিরল বন্যপ্রাণী লেপার্ড ক্যাট

বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন, মরণোত্তর পরীক্ষা ছাড়াই মাটিচাপা দেওয়ায় ক্ষোভ রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : ভুবন পাহাড়ের পাদদেশে মৃত অবস্থায় একটি বাঘ-সদৃশ প্রাণীর ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের। ছবিতে প্রাণীটির গায়ের ছোপছোপ দাগ ও আকার দেখে অনেকেই ধারণা করেন, ভুবন পাহাড়ে হয়তো বাঘ বা চিতাবাঘের উপস্থিতি…

Read More

নববর্ষ উপলক্ষে মাতৃভূমি সামাজিক সংস্থার মানবিক উদ্যোগ, মসজিদ ও মন্দিরে পানীয়জলের ফিল্টার বিতরণ

দিলোয়ার হোসেন বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : নববর্ষ ২০২৬ উপলক্ষে সমাজকল্যাণ ও মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল মাতৃভূমি সামাজিক সংস্থা। সংস্থার সভাপতি সিতাংশু দাস বৃহস্পতিবার ভাগা বাজার এলাকার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে গিয়ে পানীয়জলের আরও ফিল্টার বিতরণ করেন। নববর্ষের শুভক্ষণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ…

Read More

হাড়কাঁপানো ঠাণ্ডার দাপটে বিপর্যস্ত স্বাভাবিক জীবন, আগুন জ্বালিয়ে উষ্ণতার খোঁজে সাধারণ মানুষ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : ইংরেজি নতুন বছরের শুরুতেই শীতের দাপটে কার্যত নাড়িয়ে দিল সাধারণ মানুষকে। বিদায়ী বছরের ডিসেম্বর মাসের শেষের দিক থেকেই তাপমাত্রা দ্রুত নামতে শুরু করে, আর নতুন বছরের প্রথম দিনেই তার তীব্র প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। বর্তমানে হাড়কাঁপানো শীতের দাপটে কাঁপছে শ্রীভূমি শহর সহ গোটা জেলা ও গ্রামাঞ্চল।অসম রাজ্যজুড়ে বিরাজ…

Read More