রোহিত হত্যাকাণ্ড, আটক ৩ নাবালক

বরাক তরঙ্গ, ১ মার্চ : শহরের চেংকুড়ি রোড নেতাজি পল্লীতে রোহিত দাস হত্যাকাণ্ডে পুলিশ আটক করল তিন নাবালককে। দাস পদবীর ওই তিন নাবালকের মধ্যে একজন হত্যাকাণ্ডে জড়িত বলে পুলিশ নিশ্চিত। অন্য দু’জনের সম্পর্কে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তাদের বর্তমানে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। জানা গেছে, রোহিতের পরিবারের পক্ষ থেকে পাঁচজনকে অভিযুক্ত করে থানায় এজাহার দায়ের…

Read More

শিলচরে ভাবীকালের সপ্তরাজ রঙ্গ উৎসবের সূচনা

বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : এ বছর মোট ছয়টি দলকে নিয়ে শুরু হল শিলচরের ভাবীকাল আয়োজিত পঞ্চম ‘সপ্তরাজ রঙ্গ উৎসব’। প্রথম সন্ধ্যাতেই বহরমপুরের প্রান্তিক নাট্যদল মঞ্চস্থ করে তাদের প্রযোজনা ‘স্ত্রীর ই-পত্র’। উদ্বোধনী দিনেই নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং পরবর্তী দু’দিনও সময়মতো উপস্থিত থাকার আগ্রহ উসকে দেয়। শনিবার সন্ধ্যা ঠিক সাড়ে ছ’টায় অতিথিদের মঞ্চে…

Read More

জাতীয় বিজ্ঞান দিবস নানা কর্মসূচি জিসি বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : জাতীয় বিজ্ঞান দিবস ২০২৬ উপলক্ষে, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এ বছরের থিম “নারী ও বিজ্ঞান-বিকশিত ভারত গঠনে প্রেরণা”–কে কেন্দ্র করে একাধিক প্রতিযোগিতার আয়োজন করে। “দৈনন্দিন জীবনে নারী ও বিজ্ঞান” শীর্ষক ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মিস চন্দ্রমিতা বড়োর তত্বাবধানে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিচারক…

Read More

বিনামূল্যে ক্লিনিক থেকে মিলবে আইনি সহায়তা : বিচারপতি মনীশ

শ্রীভূমিতে রাজ্যের প্রথম লিগ্যাল এইড ক্লিনিক উদ্বোধন_____ বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : সমাজে অবহেলিত ও উপেক্ষিত প্রবীণ নাগরিকদের ন্যায়বিচার ও সুরক্ষা নিশ্চিত করতে এক ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করল স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি। শনিবার শ্রীভূমি জেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো রাজ্যের প্রথম ‘লিগ্যাল এইড ক্লিনিক’, যেখানে প্রবীণ নাগরিকরা সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা পাবেন। প্রবীণদের অধিকার রক্ষায়…

Read More

‘আসুন, ব্রহ্মাণ্ডকে জানি’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠান বরাকবঙ্গের

বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : বিজ্ঞান যে কত বিশাল, কোন মাত্রায় তার ব্যাপ্তি, শনিবার বঙ্গভবনে আয়োজিত জাতীয় বিজ্ঞান দিবসের অনুষ্ঠানে সে কথাই তুলে ধরেছেন বক্তাগণ। মহারাজ বীর বিক্রম কলেজের (অধুনা বিশ্ববিদ্যালয়) অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট লেখক পূর্ণেন্দুকান্তি দাশ ‘আসুন, ব্রহ্মাণ্ডকে জানি’ শীর্ষক বক্তৃতায় বলেন, “আমরা বিরাট বোঝাতে সারা পৃথিবীর কথা উল্লেখ করি। প্রবল প্রতাপশালী বলতে সূর্যকেই…

Read More

রিজার্ভ ব্যাঙ্কের উদ্যোগে “ব্যাঙ্ক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য” নিয়ে কর্মশালা

বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের উদ্যোগে “ব্যাঙ্ক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য” বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা শনিবার গুরুচরণ বিশ্ববিদ্যালয়-এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালাটি আয়োজন করে লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার, কাছাড়, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ক্লাবের যৌথ সহযোগিতায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক-এর গৌহাটি শাখার ম্যানেজার অভিষেক সিং…

Read More

সৈদপুরে ডিজায়ারের ধাক্কায় প্রাণ গেল যুবকের

বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : দ্রুত গতির ডিজায়ার বাহনের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। শনিবার সন্ধ্যায় শিলচর-আইজল জাতীয় সড়কে সোনাইয়ের সৈদপুর চতুর্থ খণ্ডে কালীমন্দিরের সামনে ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। স্থানীয় সূত্রে জানা, শিলচর দিক থেকে দ্রুত গতিতে আসা এএস ১১ পি ০৫৮৭ নম্বরের ডিজায়ার বাহনটি  সৈদপুর চতুর্থ খণ্ডে কালীমন্দিরের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধ চাট দোকানে…

Read More

উধারবন্দের সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : উধারবন্দের শিবুরজাঙ্গাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাম্মদ বসির (৫৫)।শনিবার AS11U822 নম্বরের একটি অল্টো ডিজায়ারে শিলচর থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথে শিবুরজাঙ্গাল সেতুর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। গাড়িটির গতি অত্যন্ত বেশি থাকায় ধাক্কার পর সেটি ঘুরে পুনরায় শিলচরমুখী হয়ে পড়ে।…

Read More

পাথারকান্দিতে ডিজিটাল পাট্টা বিতরণ কৃষ্ণেন্দু পালের

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : অসন রাজ্য সরকারের ভূমি সংস্কার কর্মসূচি মিশন বসুন্ধরা ৩.০-এর আওতায় শুক্রবার পাথারকান্দিতে এক ঐতিহাসিক অনুষ্ঠানে ৪৪টি সরকারি বিভাগ ও ১২টি ধর্মীয় প্রতিষ্ঠানের হাতে ডিজিটাল পাট্টা তুলে দিলেন রাজ্যের মীন পশু পালন ভেটেরিনারি ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এমর্মে পাথারকান্দি রবীন্দ্রভবনে আয়োজিত এই বিশাল কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রশাসনিক…

Read More

নেহরুর মূর্তি ভাঙার রহস্য উদঘাটনে বিলম্ব কেন, সিপিএমের প্রশ্ন

বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : লক্ষীপুরের জনবহুল এলাকায় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহওলাল নেহেরু মূর্তি ভাঙচুরের ঘটনায় রহস্য উদঘাটনে বিলম্ব নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে সিপিএমের কাছাড় জেলা কমিটি। দলীয় সূত্রে জানানো হয়, মূর্তি পুনঃস্থাপনের মাধ্যমে জনরোষ প্রশমনের উদ্যোগ নেওয়া হলেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনও সনাক্ত করা না যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছে সিপিআই (এম)। অভিযোগ, কয়েকদিন…

Read More