পূর্ব কুলিছড়ায় কংগ্রেসের ঘরোয়া সভায় উপচে পড়া ভিড়, পরিবর্তনের পক্ষে জনমত জোরালো
বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : ধলাই কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। শাসক দলের পাশাপাশি বিরোধী দল কংগ্রেসও তৃণমূল স্তরে জনসংযোগ জোরদার করতে ধারাবাহিকভাবে পাড়া-মহল্লায় সভা-সমিতির আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় পূর্ব কুলিছড়া এলাকায় অনুষ্ঠিত এক ঘরোয়া সভায় চোখে পড়ার মতো জনসমাগম দেখা যায়। কোনও শীর্ষ নেতৃত্বের উপস্থিতি না থাকা সত্ত্বেও প্রায় পাঁচ শতাধিক মানুষের…
