কিশোর নাথের সমর্থনে প্রচার মধ্যপ্রদেশের সাংসদ কবিতা পাটিহার ও জম্মু-কাশ্মীরের বিধায়ক দিলীপ সিঙের
বরাক তরঙ্গ, ২৫ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়খলা আসনের বিজেপি প্রার্থী কিশোর নাথের সমর্থনে নির্বাচনী জনসভায় অংশ নিলেন মধ্যপ্রদেশের সাংসদ কবিতা পাটিহার এবং জম্মু-কাশ্মীরের বিধায়ক দিলীপ সিং। বুধবার কেন্দ্রের তাপাং মণ্ডলে একাধিক নির্বাচনী জনসভা করলেন বিজেপি প্রার্থী কিশোর নাথ সহ তাঁরা। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাপাং মণ্ডল সভাপতি সঞ্জীব দেব, বড়খলা…
