সোনাইয়ে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়, অগপ প্রার্থীকে সমর্থন সমাজবাদীর

বরাক তরঙ্গ, ১ এপ্রিল : সোনাই বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হল। সমাজবাদী পার্টি সোনাই আঞ্চলিক নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে অসম গণ পরিষদ (অগপ)-এর প্রার্থী করিম উদ্দিন বড়ভূইয়াকে সমর্থন জানিয়েছে।মঙ্গলবার রাতে দক্ষিণ কৃষ্ণপুরের একটি ভবনে আয়োজিত এক সভায় সমাজবাদী পার্টির সোনাই শাখার নেতা-কর্মীরা এই সমর্থনের কথা ঘোষণা করেন। সভায় নেতৃত্ব দেন দলের টিকিট প্রত্যাশী সাহানুর…

Read More

ধর্ষণের ঘটনায় সোনাইয়ের যুবকের ১০ বছর কারাদণ্ড

বরাক তরঙ্গ, ১ এপ্রিল : যুবতীকে ধর্ষণের মামলায় যুবককে কারাবাসের সাজা শোনালো কাছাড়ের অ্যাডিশনাল সেশন জাজ নং-৩ নুর উদ্দিন আহমদের আদালত। সাজাপ্রাপ্ত যুবক বাহার উদ্দিন বড়ভূইয়া (৪২) সোনাই থানা এলাকার নতুন রামনগর চতুর্থ খণ্ডের বাসিন্দা। ধর্ষণের ঘটনা ঘটে ২০২০ সালের ১৯ জুলাই। নির্যাতিতা যুবতী নতুন রামনগর চতুর্থ খণ্ড এলাকারই বাসিন্দা। ঘটনার দিন যুবতীর পরিবারের অন্যান্যরা…

Read More

পাথারকান্দিতে বিজেপির প্রচার গাড়িতে হামলা, আহত যুবমোর্চা নেতা সহ একাধিক কর্মী

কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, পাল্টা অভিযোগ মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ১ এপ্রিল : আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পাথারকান্দি বিধানসভা এলাকায় উত্তেজনা ক্রমশ তীব্র আকার ধারণ করছে। মঙ্গলবার সন্ধ্যায় বাজারঘাট-দলগ্রাম এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বিজেপির একটি প্রচার গাড়িতে আচমকা হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতরভাবে আহত হন যুব মোর্চার সভাপতি সহ একাধিক কর্মী। অভিযোগ,…

Read More

মানুষের বিশ্বাস ও আস্থাই রাজনৈতিক শক্তির মূল ভিত্তি : কৃষ্ণেন্দু

পাথারকান্দির বাজারঘাটের সভায় জনসমুদ্র মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ ১ এপ্রিল : অসমের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনের আবহ যতই ঘনীভূত হচ্ছে, ততই জনসভাগুলিতে মানুষের উপস্থিতি ও আগ্রহ বাড়ছে চোখে পড়ার মতো। এরই ধারাবাহিকতায় বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের নির্বাচনীয় আসন পাথারকান্দি  বিধানসভা কেন্দ্রের সঙ্গে নতুনভাবে সংযুক্ত বাজারঘাট এলাকায় মঙ্গলবার  অনুষ্ঠিত নির্বাচনী জনসভা এক প্রকার জনসমুদ্রে রূপ নেয়। যেখানে…

Read More

বিজেপিকে তীব্র আক্রমণ নির্দল প্রার্থী সুব্রতকুমারের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৩১ মার্চ : শিলচর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার তুঙ্গে উঠতেই বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন নির্দল প্রার্থী সুব্রতকুমার চন্দ। মঙ্গলবার শিলচরের ভাওয়াল পয়েন্টে নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সুব্রতকুমার চন্দ বলেন, বিজেপি প্রার্থী নিজেই স্বীকার করেছেন যে তাঁর রাজ্য রাজনীতিতে আসার আগ্রহ ছিল না, বরং দলই…

Read More

চূড়ামণি মধ্যবঙ্গ বিদ্যালয় এবং ভিছিংছা এমই স্কুলে বিদায় সংবর্ধনা

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : দীর্ঘ চাকরি জীবনের পর অশ্রুসজল নয়নে ছাত্রদের অকৃত্রিম ভালবাসা এবং অভিভাবকদের আবেগঘন শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে অবসর গ্রহণ করলেন রফিকুল ইসলাম চৌধুরী। এই উপলক্ষে চূড়ামণি মধ্যবঙ্গ বিদ্যালয়ে এক জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়ারঘাট ক্লাস্টারের সিআরসিসি এনামুল ইসলাম মজুমদার, সুমিত কুমার দাস, ভিছিংছা এমই…

Read More

সংকল্পপত্রে জোর দিয়ে কর্মীদের উদ্বুদ্ধ করলেন অমিয়কান্তি

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : ধলাইয়ে জোরদার নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অমিয়কান্তি দাশ। মঙ্গলবার নরসিংহপুর মণ্ডলের ধলাই পিডব্লিউডি গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘পৃষ্ঠা প্রমুখ সম্মেলন’-এ তিনি দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্ল বৈদ্যসহ দলের একাধিক শীর্ষ নেতা।সম্মেলনে নেতৃবৃন্দ বিজেপির সংকল্পপত্রের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।…

Read More

উধারবন্দে অতীতের সব রেকর্ড ভেঙে জয়ী হবেন রাজদীপ, পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে দৃঢ় প্রত্যয়ী কণাদ

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : উধারবন্দে অতীতের সব রেকর্ড ভেঙে ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা।দৃঢ় প্রত্যয়ে বলেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। তিনি বলেন, জনগণের বাঁধভাঙা উচ্ছ্বাসই বলছে এই উধারবন্দ কেন্দ্রে অতীতের সব রেকর্ড ভেঙে নয়া রেকর্ড সৃষ্টি হবে। একসময়ের কংগ্রেসের এই শক্ত দুর্গে দশ বছর আগেই বিজেপির উত্থান ঘটে। আজকের দিনে তৃণমূল স্তরে…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক কর্মসূচি আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : আসাম রাইফেলসের শ্রীকোণা ব্যাটালিয়ন জ্ঞান আদান-প্রদান ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত একটি অ্যাকাডেমিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে। “যন্ত্রাক্ষ” শীর্ষক এই অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং এনসিসি ক্যাডেটদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে মোট পাঁচজন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন, যার মধ্যে উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্ত এবং টিএসএসওটি-এর…

Read More

শিলচরসহ কাছাড়ের বিভিন্ন কেন্দ্রে এসইউসিআই (সি)-এর জোরদার প্রচার অভিযান

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনগণের মৌলিক দাবি ও জলন্ত ইস্যুগুলোকে হাতিয়ার করে কাছাড় জেলার বিভিন্ন কেন্দ্রে জোরকদমে প্রচার শুরু করেছে এসইউসিআই (কমিউনিস্ট) দল। দলের মনোনীত প্রার্থীরা নিজ নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ ও ঘরে ঘরে প্রচার চালিয়ে যাচ্ছেন। আজকেও প্রচার অভিযানে সামিল হয়ে প্রার্থীরা সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন এবং বর্তমান…

Read More