হাফলং আসনে মনোনয়ন জমা দিলেন নন্দিতা-রূপালি

বরাক তরঙ্গ, ২৩ মার্চ : বিধানসভা নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে সোমবার হাফলং আসনে জমজমাট রাজনৈতিক আবহ লক্ষ্য করা গেছে। কংগ্রেস প্রার্থী হিসেবে প্রাক্তন মন্ত্রী নন্দিতা গার্লোসা মনোনয়নপত্র দাখিল করেন। বিজেপির টিকিট না পেয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রাতে দলত্যাগ করে কংগ্রেসে যোগ দেন নন্দিতা গার্লোসা। পরে তাঁকে হাফলং আসনের কংগ্রেস প্রার্থী ঘোষণা করা…

Read More

রাজনীতি শুদ্ধিকরণের জন্য এবার অসমবাসীর সামনে ঐতিহাসিক সুযোগ : গৌরব

বরাক তরঙ্গ, ২৩ মার্চ : অসমের রাজনীতি শুদ্ধ করার লক্ষ্যে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানালেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা যোরহাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌরব গগৈ। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিভিন্ন ধর্মীয় স্থানে প্রার্থনা করে তিনি বলেন, রাজনীতি শুদ্ধিকরণের জন্য এবার অসমবাসীর সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। মনোনয়নপত্র দাখিলের আগে গগৈ শহরের…

Read More

ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি, হত আট

বরাক তরঙ্গ, ২২ মার্চ : ভয়ঙ্কর দুর্ঘটনা!  ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আট জনের মৃত্যু ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় রবিবার ঢেকিয়াজুলির রবরতলা এলাকায়। দুর্ঘটনায় একসঙ্গে ছয়জনের মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে আরও দু’জনের মৃত্যু ঘটে।  সূত্রের খবর, অ্যাম্বুলেন্সটি ঢেকিয়াজুলির টিউলিপ চা-বাগান থেকে এক অসুস্থ ব্যক্তিকে নিয়ে আসছিল। পথে আচমকাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়…

Read More

অসমে বিজেপির সংগঠন নিয়ে উদ্বেগ, প্রধানমন্ত্রীকে চিঠি মোহন ভাগবতের

বরাক তরঙ্গ, ২২ মার্চ : অসমে বিজেপির বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে চিঠি লিখেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। চিঠিতে তিনি অভিযোগ করেন, রাজ্যে বিজেপির মূল আদর্শ ও সংগঠনগত ভিত্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এবং দলটি নীতি-বিরোধী প্রবণতার প্রভাবের মধ্যে চলে যাচ্ছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত কয়েক বছরে…

Read More

বিজেপি ছাড়লেন নন্দিতা গার্লোসা, জল্পনা তুঙ্গে

বরাক তরঙ্গ, ২২ মার্চ : ফের সিদ্ধান্ত বদলালেন মন্ত্রী নন্দিতা গার্লোসা। বিজেপি বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই টিকিট না পাওয়ায় নন্দিতা গার্লোসার কংগ্রেসে যোগদানের জল্পনা তীব্র হয়ে ওঠে। সেই জল্পনাই রবিবার রাতে সত্যি হয়। অবশেষে যোগ দিলেন কংগ্রেসে। অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মল লাংথাসা, ডিমা হাসাও জেলা সভাপতি হাইজেরাংবে জেমি সহ কংগ্রেসের…

Read More

কংগ্রেসের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ, কাটিগড়ায় অমরচাঁদ

বরাক তরঙ্গ, ২২ মার্চ : মনোনয়ন দাখিলের শেষ দিনের আগেই কংগ্রেসের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ।  আগামীকাল বিধানসভা নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন। তার ঠিক আগেই কংগ্রেস তাদের চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এবার ৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। ঘোষিত তালিকা অনুযায়ী, গোসাঁইগাঁও আসনে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন যোসেফ হাসদা, ডোতমা আসনে বীরখাং বড়োক…

Read More

জাগুনে কমান্ডো শিবিরে ভয়ঙ্কর হামলা, আহত ৪ পুলিশ জওয়ান

বরাক তরঙ্গ, ২২ মার্চ : রাজ্যে চারদিকে যখন নির্বাচনী উত্তাপ তুঙ্গে, সেই সময়েই তিনসুকিয়া জেলার অসম-অরুণাচল প্রদেশ সীমান্তবর্তী জাগুন এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ও ভয়ংকর হামলার ঘটনা। শনিবার গভীররাত প্রায় দু’টা নাগাদ জাগুনের দশ মাইল এলাকায় অবস্থিত অসম পুলিশের কমান্ডো শিবিরে সন্দেহভাজন আলফা (স্বাধীন) জঙ্গিদের একটি বড় দল আকস্মিক আক্রমণ চালায়। জানা গেছে, হামলাকারীরা…

Read More

অসম বিধানসভা নির্বাচনে ৪২ আসনে লড়বে এসইউসিআই, ঘোষণা রাজ্য সম্পাদকের

বরাক তরঙ্গ, ২১ মার্চ : আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করল এসইউসিআই (কমিউনিস্ট) দল। দলের রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস এক বিবৃতিতে জানান, রাজ্যের বর্তমান অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছে। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধি, তীব্র বেকারত্বসহ একাধিক সমস্যায় সাধারণ শ্রমজীবী মানুষ…

Read More

মরিগাঁওয়ে ঈদ-উল-ফিতর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন

বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।বরাক তরঙ্গ, ২১ মার্চ : দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সাড়া বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে ইসলাম ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়। শনিবার মরিগাঁও জেলার লাহরিঘাটের বিভিন্ন ঈদগাহ মাঠে খুশির ইদ পালন করে। এদিন সকাল থেকেই এই অঞ্চলের রাস্তাঘাট ও ইদগাহ ময়দানে উপচে পড়া ভিড়…

Read More

মনোনয়ন যাত্রার গাড়ির ধাক্কায় দুইজনের মৃত্যু, তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ

বরাক তরঙ্গ, ২১ মার্চ : মন্ত্রী অজন্তা নেওগ ও বিধায়ক বিশ্বজিৎ ফুকনের মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া একটি গাড়ির ধাক্কায় দুইজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোলাঘাট জেলাজুড়ে। শুক্রবার বেঙেনাখোয়া এলাকায় বিজেপির পতাকা লাগানো একটি দ্রুতগামী গাড়ি দুই পথচারীকে ধাক্কা মেরে গুরুতর জখম করে, পরে তাঁদের মৃত্যু হয়। নিহতরা হলেন বাদুলিপার বহুপথার গ্রামের বাসিন্দা…

Read More