জুবিনের খারঘুলির বাড়ি ট্রাস্টের নামে দান করা হবে : গরিমা

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : প্রাণের শিল্পী জুবিন গর্গ শারীরিকভাবে আমাদের মাঝে না থাকার পর প্রথমবারের মতো এক সংবাদ সম্মেলনের আয়োজন করলেন তাঁর স্ত্রী গরিমা শইকিয়া গর্গ। কাহিলীপাড়ার বাসভবনে জুবিনের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে গরিমা শইকিয়া গর্গ বলেন, “জুবিন চলে যাওয়ায় সবকিছু যেন স্থবির হয়ে পড়েছে। নতুন…

Read More

মিকিরভেটাতে সরকারি ধান ক্রয় কেন্দ্র উদ্বোধন

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : মরিগাঁও বিধানসভা কেন্দ্রের বিধায়ক রমাকান্ত দেউরী সরকারের ন্যূনতম সমর্থিত মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া ত্বরান্বিত করার উদ্দেশ্যে শুক্রবার জেলার মিকিরভেটাতে একটি ধান ক্রয় কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই উপলক্ষে কৃষকদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিধায়কে কৃষক সমাজের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের উপর আলোকপাত করেন। অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে…

Read More

ভুয়া শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, গ্রাম প্রধান ঘনকান্ত দৈমারিকে পদ থেকে অপসারণ

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : মরিগাঁওয়ে  ভুয়া শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দাখিলের অভিযোগে এক গ্রামপ্রধানকে পদচ্যুত করেছে জেলা প্রশাসন। ভুরাগাঁও সার্কলের অন্তর্গত লাহরিঘাট মৌজার ধূপগুড়ি, ভূঞাবাড়ি পাম ও ভূঞাবাড়ি পথার কিছামতের গ্রাম প্রধানের ভুয়া শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্রের অভিযোগে এক গ্রাম প্রধান নিজের পদ হারান। জানা গেছে, ধূপগুড়ি, ভূঞাবাড়ি পাম ও ভূঞাবাড়ি পথারের গ্রাম প্রধান হিসেবে ঘনকান্ত…

Read More

আগের চেয়ে আরও নিরাপদ গুয়াহাটি! ২০২৫ সালে অপরাধমূলক মামলা হ্রাস, দোষী সাব্যস্তের হার বৃদ্ধি…

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক সাফল্য অর্জন করেছে গুয়াহাটি পুলিশ। ২০২৫ সালে অপরাধ দমন ও তদন্তে গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং তার ফলাফল তুলে ধরে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তথ্য অনুযায়ী, ২০২৫ সালে গুয়াহাটি পুলিশ কমিশনারেটের অধীনে মোট ৫,৭৮৬টি মামলা নথিভুক্ত হয়েছে। যেখানে ২০২৪ সালে এই সংখ্যা…

Read More

বনভোজে গিয়ে ব্রহ্মপুত্রে পড়ে মর্মান্তিক মৃত্যু তরুণীর

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : নববর্ষ উদযাপন করতে গিয়ে মর্মান্তিকভাবে জলে ডুবে মৃত্যু হল প্রজ্ঞাশ্রী ফুকন নামে এক তরুণীর। যোরহাটের বাঘমরায় ব্রহ্মপুত্র নদের তীরে বন্ধুদের সঙ্গে বনভোজে গিয়েছিলেন তিনি। জানা গেছে, নদীতে হাত ধোয়ার সময় অসাবধানতাবশত পলিতে পা পিছলে জলে তলিয়ে যান ওই তরুণী। ঘটনাস্থলেই অঘটন ঘটে। নিহত প্রজ্ঞাশ্রী ফুকন জগন্নাথ বরুয়া কলেজের স্নাতক প্রথম…

Read More

পারিবারিক কলহের জের, দুই ভাইয়ের হাতে প্রাণ হারাল দাদা

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : ক্ষেত্রীর ৩ নম্বর ঔজারিতে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। পারিবারিক কলহের জের ধরে আপন দুই ভাইয়ের হাতে প্রাণ হারাল দাদা। নিহত ব্যক্তির নাম উপেন্দ্র দাস। জানা গেছে, দুই ভাই রঞ্জিত দাস ও অজিত দাসের হামলায় উপেন্দ্র দাস গুরুতরভাবে আহত হন। ঘটনার পর দীর্ঘ সময় ধরে আহত অবস্থায় তিনি রাজপথেই…

Read More

ডাইনি সন্দেহে দম্পতিকে পুড়িয়ে হত্যার ঘটনায় ১৮ জন গ্রেফতার

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : কার্বি আংলং জেলার হাওরাঘাট থানার অন্তর্গত ১ নম্বর বেলগুড়ি মুন্ডা গ্রামে ডাইনি সন্দেহকে কেন্দ্র করে সংঘটিত এক নৃশংস হত্যাকাণ্ডে জেলাজুড়ে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে। অভিযোগ অনুযায়ী, গ্রামেরই এক মহিলা মা দুর্গা লম্ভার নির্দেশে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বলি হয়ে গার্দী বিরুয়া ও মীরা বিরুয়া নামে এক দম্পতিকে গ্রামবাসীদের একাংশ নির্মমভাবে কুপিয়ে…

Read More

গরু ও ছাগল চুরি ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি, শূন্যে গুলি পুলিশের ডিব্রুগড়ে

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : উজনি অসমে বিভিন্ন প্রান্তে গরু ও ছাগল চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। বিলাসবহুল গাড়িতে এসে প্রতিদিন গোয়ালঘর থেকে গরু ও ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। চুরির বাড়বাড়ন্তে রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। নববর্ষ উদযাপনের মাঝেই এবার গরু চোরকে কেন্দ্র করে ডিব্রুগড়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। গরু চোরকে…

Read More

শিক্ষা ও স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভায়

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : ইংরেজি নববর্ষের প্রথম দিনেই অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের চলতি বছরের প্রথম ক্যাবিনেট বৈঠক। গুয়াহাটির কইনাধরায় ‘নতুন দিনের আলাপ’ অনুষ্ঠানের মাধ্যমে সংবাদমাধ্যমকে সম্বোধনের পরই এই বছরের অসম মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে কইনাধরায় অনুষ্ঠিত এই ক্যাবিনেট বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় এবং শিক্ষা ও স্বাস্থ্য…

Read More

অসম পুলিশের পদোন্নতি, ডিআইজি পদে কঙ্কনজ্যোতি

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়াকে আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে স্পেশাল ব্রাঞ্চের আইজিপি পদে বদলি করা হয়েছে। এ দিকে, ডিআইজি ইন্দ্রাণী বরুয়াকে আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং মধ্য-পশ্চিম রেঞ্জের আইজিপি পদে নিয়োগ করা হয়েছে। জয়শ্রী খেরছাকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং তাঁকে দক্ষিণ রেঞ্জের ডিআইজি পদে বদলি করা…

Read More