সুভাষনগর প্রাইমারি স্কুলে আকস্মিক পরিদর্শ দীপায়নের, পরিকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : শুক্রবার দুপুরে বিধায়ক দীপায়ন চক্রবর্তী আকস্মিকভাবে পিএম শ্রী সুভাষনগর প্রাইমারি স্কুলে পৌঁছলেন। স্কুল পরিদর্শনসহ মিড ডে মিল-ও খেয়ে দেখলেন বিধায়ক। এরপর পড়ুয়াদের সঙ্গে কথা বলেন দীপায়ন চক্রবর্তী। স্কুলের পরিকাঠামো নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। তিনি স্কুলের পরিচালন কমিটি ও শিক্ষকদের প্রশংসা করে আগামী দিনগুলোতে স্কুলের উন্নয়নের প্রতিশ্রুতি দেন।…
