baraktaranga.com

ইজরায়েলকে খুশি করতে গিয়ে উপসাগরীয় মিত্রদের সঙ্গে  বিশ্বাসঘাতকতা ট্রাম্পের

১৩ মার্চ : যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কৌশল অনুযায়ী মধ্যপ্রাচ্য নীতি পরিচালনা করে উপসাগরীয় দেশগুলোর সাথে এক প্রকার ‘বিশ্বাসঘাতকতা’ করছে বলে অভিযোগ উঠেছে। ‘মিডল ইস্ট আই’-এ প্রকাশিত সোমায়া ঘানুশির এক নিবন্ধে দাবি করা হয়েছে যে, নেতানিয়াহু মার্কিন শক্তিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে এনেছেন, যা উপসাগরীয় দেশগুলোর জন্য চরম নিরাপত্তা…

Read More

ভাগাবাজার নিউমার্কেটে সড়কজুড়ে দাড়িয়ে থাকা লরিতে ধাক্কা বাইকের, হত ১

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ ১৩ মার্চ : কাছাড় জেলার ভাগাবাজার নিউমার্কেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শিলচর-আইজল জাতীয় সড়কের ভাগাবাজার নিউমার্কেট এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সড়কের প্রায় অর্ধেক অংশজুড়ে এমজেড–০৫এ–২৮৩১ নম্বরের একটি ১২ চাকার লরি দাঁড় করিয়ে রাখা ছিল। দুর্ঘটনার সময় এলাকায়…

Read More

প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে শিলচরে বিশেষ ট্রাফিক বিধিনিষেধ জারি

বরাক তরঙ্গ, ১২ মার্চ : শিলচর বাইপাসে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে যান চলাচলে বিশেষ বিধিনিষেধ জারি করেছে পুলিশ প্রশাসন। নির্দিষ্ট সময়ে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। যান চলাচলে নিষেধাজ্ঞাসভাস্থলের উদ্দেশ্যে আসা যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি শিলচর বাইপাসের আইএসবিটি পয়েন্ট থেকে মঙ্গল পান্ডে চৌক পর্যন্ত চলাচল করতে পারবে…

Read More

পাঁচগ্রামের সন্তোষনগর কলোনিতে পানীয়জলের তীব্র সঙ্কট, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বরাক তরঙ্গ, ১২ মার্চ : কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার অন্তর্গত পাঁচগ্রাম অঞ্চলের সন্তোষনগর কলোনি সহ আশপাশের কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয়জলের তীব্র সঙ্কট দেখা দেওয়ায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। পানীয়জলের অভাবে চরম দুর্ভোগে পড়ে অবশেষে সংবাদমাধ্যমকে ডেকে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন গ্রামবাসী। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের কোনও স্থায়ী ব্যবস্থা…

Read More

শিলচরে প্রধানমন্ত্রীর জনসভা শনিবার, নামল বায়ুসেনার হেলিকপ্টার

বরাক তরঙ্গ, ১২ মার্চ : শনিবার শিলচর বাইপাসের বুধুরাইল এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা। এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠানস্থলে ট্রায়াল হিসেবে অবতরণ করে Indian Air Force-এর একটি হেলিকপ্টার। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে গোটা এলাকাকে সাজিয়ে তোলা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। জানা গেছে, শনিবার প্রায়…

Read More

নির্বাচনের প্রাক্কালে ৫,৬৯০ জনকে নিয়োগপত্র প্রদান, পাঁচ বছরে ১,৬৪,৩৫৯টি চাকরির দাবি মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১২ মার্চ : আসন্ন নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকার শেষবারের মতো নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ৫,৬৯০ জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন। জানা গেছে, এই সরকারি চাকরিগুলি মূলত বিদ্যুৎ ও শিক্ষা বিভাগে প্রদান করা হয়েছে। নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন…

Read More

সোনাইয়ে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার স্বামী প্রাক্তন সেনাকর্মী

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১২ মার্চ : কাছাড় জেলার সোনাই থানার অন্তর্গত গোবিন্দনগর দ্বিতীয় খণ্ডের সেলুরপার গ্রামে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ধারালো দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করেছেন স্বামী। জানা গেছে, বুধবার রাত প্রায় ৯টা নাগাদ প্রাক্তন সেনা কর্মী সিতু দাস তাঁর স্ত্রী শ্যামলী দাসের ওপর দা দিয়ে উপর্যুপরি হামলা চালান। গুরুতর…

Read More

বঙ্গভবনে এ মাসের নাটক ‘আইডেন্টিটি’

বরাক তরঙ্গ, ১২ মার্চ : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি আয়োজিত ‘বঙ্গভবনে এ মাসের নাটক’-এর পরিধি বিস্তৃত হচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর রবিবার নিজেদের প্রযোজনা নিয়ে শিলচরে আসছে ‘থিয়েটার ওয়ার্কশপ, বদরপুর’। তাঁরা পরিবেশন করবে রূপক রক্ষিত রচিত ও নির্দেশিত নাটক ‘আইডেন্টিটি’। আমাদের সমাজ ব্যবস্থার প্রক্রিয়াটি সহজ নয়। আমরা প্রতি মুহূর্তে ভাঙছি…

Read More

ভুবনডহর চা-বাগানে নবনির্মিত মডেল সেকেন্ডারি স্কুল ভবনের উদ্বোধন নীহারের

বরাক তরঙ্গ, ১২ মার্চ : চা-বাগান এলাকায় শিক্ষার মানদণ্ড উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তের চা বাগান এলাকার চা শ্রমিকদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার প্রসারে ও শিক্ষা ব্যবস্থার জন্য উন্নত পরিকাঠামো গড়ে তুলতে প্রয়াস জারি রেখেছে সরকার। বুধবার ধলাই বিধানসভা সমষ্টির ভুবনডহর চা-বাগানে আর আই ডি এফ প্রকল্প থেকে…

Read More

লঙ্কা-ময়নারবন্দ নতুন রেলপথ, শীঘ্রই কেন্দ্রীয় ক্যাবিনেটে পেশ হবে কণাদকে আশ্বাস রেলমন্ত্রীর

নতুন স্টেশন নির্মাণ, শিলচর-দেওঘর ও দৈনিক শিলচর-ধর্মনগর ট্রেন চালুর দাবিতে রেলমন্ত্রী সকাশে কণাদ বরাক তরঙ্গ, ১২ মার্চ : লঙ্কা-ময়নারবন্দ নতুন রেলপথ প্রকল্পের প্রস্তাব শীঘ্রই পেশ করা কেন্দ্রীয় ক্যাবিনেটে। ক্যাবিনেট ক্লিয়ারেন্স হলেই রূপায়ণ হবে প্রকল্পটি। বৃহস্পতি বার নয়া দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করলে রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থকে এমনটাই আশ্বাস দেন তিনি। ইদানিংকালে বরাক উপত্যকায়…

Read More