রাঙ্গিরঘাটে পানীয় জল ও বিদ্যুৎ সমস্যার সমাধানে উদ্যোগী আমিনুল হক
নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ৯ আগস্ট : সোনাই পুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের রাঙ্গিরঘাট প্রথম খণ্ডে পানীয় জল ও বিদ্যুৎ-সহ বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগী হলেন বিধায়ক আমিনুল হক লস্কর। রবিবার বিকেলে এলাকাবাসীদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত হয়ে স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। এলাকাবাসীর দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যার কথা শুনে…
