শ্রীভূমিতে বুধবার সংবিধান দিবস পালিত
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগের নির্দেশ অনুসারে সমগ্র দেশের সঙ্গে শ্রীভূমি জেলায়ও বুধবার সংবিধান দিবস পালিত হয়েছে। এই দিবস পালন উপলক্ষে বুধবার বেলা ৩টায় শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে দেশের সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়। এদিন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী তার কার্যালয়ের সভাকক্ষে কার্যালয়ের আধিকারিক ও কর্মীদের সংবিধানের প্রস্তাবনা…
