baraktaranga.com

ধলাই আসন পুনরুদ্ধারে মরিয়া কংগ্রেস, প্রশিক্ষণ শিবির

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক উত্তাপ ইতিমধ্যেই তুঙ্গে। হারানো জমি ফিরে পেতে এবং রাজ্যে পুনরায় ক্ষমতায় ফিরতে মরিয়া প্রয়াস শুরু করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। দলীয় হাইকমান্ডের নির্দেশে এবং প্রদেশ কংগ্রেসের তৎপরতায় সংগঠনকে বুথ স্তর থেকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। সেই লক্ষ্যেই…

Read More

বর্জ্য কাগজ থেকে কলম তৈরীর করার উপর প্রশিক্ষণ হাইলাকান্দিতে

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র লালা ব্লকের উদ্যোগে হাইলাকান্দি জেলার বোয়ালিপারের এক্সটেনশন ট্রেনিং সেন্টার প্রশিক্ষণ কেন্দ্রে এক দিবসীয় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার বিষয়বস্তু ছিল ‘বর্জ্য কাগজ থেকে কলম তৈরি করা’। আসাম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এবং পরিবেশ পরিষদের সৌজন্যে এবং শিক্ষা বিভাগের সহযোগিতায় হাইলাকান্দি জেলার বিভিন্ন সরকারি এমই হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুল…

Read More

গঙ্গানগরে বাইকের ধাক্কায় মৃত্যু মহিলার

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : বাইকের ধাক্কায় মৃত্যু প্রাণ হারালেন এক মহিলা। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার আমড়াঘাট–মতিনগর এসএমডি পূর্ত সড়কে। জানা গেছে, গঙ্গানগর আইডিবিআই ব্যাঙ্ক সংলগ্ন এলাকায় সড়ক পার হচ্ছিলেন ৯০ বছর বয়সী বাসন্তী পাল। সেসময় একটি বাইক তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। তাঁর বাড়ি গঙ্গানগর ষষ্ঠ খণ্ড গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা রাস্তা…

Read More

সোনাই প্রিমিয়ার লিগে কোয়ালিফায়ার ম্যাচে জয়ী সন অব সোনাই

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তীবর্ষের অঙ্গ হিসেবে আয়োজিত গৌরব রায় স্মৃতি প্রাইজমানি সোনাই প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার কোয়ালিফায়ার প্রথম ম্যাচে ৯ উইকেটে জিতল সন অব সোনাই। এদিন তারা হারিয়েছে দৃষ্টি সোনাইকে। সকালে সোনাই নিত্যগোপাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে  আয়োজিত ম্যাচে টসে জিতে সন অব সোনাই প্রথম করতে পাঠায় দৃষ্টি সোনাইকে। ব্যাট…

Read More

মেঘালয়ে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, হত শ্রমিকদের মধ্যে তিন কাটিগড়ার

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : মেঘালয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অসমের ১৬ জন শ্রমিক। তবে পুলিশ সূত্রে জানা যায় ৮ জন মারা গেছেন। এ দিকে, মর্মান্তিক দুর্ঘটনায় কাছাড়ের কাটিগড়ার তিনজন প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। মৃত শ্রমিকরা হলেন দিলদার হোসেন (২৮), আনোয়ার হোসেন (২৫) ও ফারুক আহমেদ (২৯)। তাঁরা কাটিগড়ার বিহাড়া ৫ম খণ্ডের সরিষাকুড়ির বাসিন্দা।…

Read More

বিষ্ণুপ্রিয়া মণিপুরি জনগোষ্ঠীর ন্যায্য দাবিতে অনশন, আশ্বাসে প্রত্যাহার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : শিলচরে বিষ্ণুপ্রিয়া মণিপুরি জনগোষ্ঠীর ন্যায্য দাবিকে সামনে রেখে শুরু হয় সত্যাগ্রহ আন্দোলন ও অনশন কর্মসূচি। তবে মন্ত্রী কৌশিক রায়ের আশ্বাসে বৃহস্পতিবার বিকেলে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়। এদিন শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা স্পষ্ট ঘোষণা করেছিলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই চলবে।…

Read More

অবশেষে কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ দেবকমল বরা গ্রেফতার

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কারাধ্যক্ষ দেবকমল বরাকে বৃহস্পতিবার সকালে আটক করেছে বশিষ্ঠ থানার পুলিশ। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরেই কারাগারের ভেতরে মাদকজাতীয় সামগ্রীর অবাধ সরবরাহ চলছিল। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয়। এছাড়াও, অর্থের বিনিময়ে কয়েকজন কয়েদিকে বিশেষ সুবিধা ও তথাকথিত রাজকীয় আতিথ্য দেওয়া হতো বলেও অভিযোগ উঠেছে। পুরো বিষয়টি…

Read More

বেহাল সড়ক ও ধুলোর ঝড়ে জনজীবন বিপর্যস্ত, শিলচর–জয়ন্তীয়া সড়ক অবরোধ

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : ধুলোর ঝড় ও বেহাল সড়কের করুণ অবস্থায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বৃহত্তর বড়খলা ও কাটিগড়া এলাকার হাজার হাজার মানুষ। এই দুই এলাকার মানুষের প্রাণকেন্দ্র শিলচর–জয়ন্তীয়া সড়ক বর্তমানে যেন নরকে পরিণত হয়েছে। অতিষ্ঠ হয়ে অঞ্চলের ভুক্তভোগী জনগণ ও পড়ুয়ারা সড়ক অবরোধ করেন। ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে অবর্ণনীয়…

Read More

লক্ষীপুরের টোলেংগ্রাম থেকে ১৪ কোটির মাদক উদ্ধার, ধৃত জিরিবামের যুবক

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : কাছাড় পুলিশের ও আসাম রাইফেলসের যৌথ মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশের এবং আসাম রাইফেলসের জওয়ানরা লক্ষীপুর থানার অন্তর্গত টোলেংগ্রাম এলাকায় যৌথভাবে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালীন বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১.৮৮ কেজি…

Read More

মেঘালয়ে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, হত ১০ শ্রমিক

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : মেঘালয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অসমের ১০ জন শ্রমিক। মেঘালয়ের তাছকুর ছুটাঙ্গা এলাকায় একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খননকাজ চলাকালীন আচমকা বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গেই পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই চাপা পড়ে যান ১০ জন শ্রমিক, তাঁদের সকলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার খবর…

Read More