মনসুন কাপ দাবা : বিভিন্ন বিভাগে পুরস্কৃত ৩৫ জন
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলা চেস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত ‘মনসুন কাপ দাবা প্রতিযোগিতা’ ঘিরে রবিবার হাইলাকান্দিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। হাইলাকান্দি ইয়ুথ হোস্টেলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বরাক উপত্যকার তিন জেলা থেকে প্রায় ১২০ জন বিভিন্ন বয়সের দাবাড়ু অংশগ্রহণ করেন। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের দাবাড়ুদের স্বতঃস্ফূর্ত…
