baraktaranga.com

রাম মন্দিরে প্রণামী চুরির জের? কমলো ৭২% দান, SIT-এর স্ক্যানারে ট্রাস্টের সম্পাদক

২২ জুন : অযোধ্যার রামমন্দিরে অনুদান চুরির অভিযোগের তদন্ত করছে বিশেষ তদন্তকারী দল বা SIT। তদন্ত চলাকালীনই এক ধাক্কায় কমে গেল রামলালায় দানের পরিমাণ। রিপোর্ট অনুযায়ী, আগে মন্দিরে দৈনিক প্রায় ১৫ লক্ষ টাকা পর্যন্ত অনুদান জমা হতো। শনিবার এক ধাক্কায় তা কমে মাত্র ৫ লক্ষ টাকায় এসে দাঁড়িয়েছে। অর্থাৎ, রাম মন্দিরের দৈনিক অনুদানের পরিমাণ প্রায়…

Read More

দুই নাবালিকাকে চম্বল নদীতে ফেলে হত্যার অভিযোগ, ‘সম্মানরক্ষার’ নামে নৃশংস কাণ্ডে আটক বাবা-ছেলে

২২ জুন: পরিবারের ‘সম্মানরক্ষার’ নামে দুই নাবালিকা কন্যাকে চম্বল নদীতে ছুড়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে রাজস্থানের ঢোলপুর জেলায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। প্রাথমিক তদন্তে এটিকে ‘অনার কিলিং’-এর ঘটনা বলে সন্দেহ করছে পুলিশ। অভিযুক্ত বাবা ভরত লোধা এবং তাঁর ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঢোলপুর জেলার সদর থানার অন্তর্গত ফারকপুরা গ্রামের…

Read More

কোচিং সেন্টারে আগুন, জানলা দিয়ে ঝাঁপ পড়ুয়াদের; মৃত অন্তত ১৫, আহত বহু

২২ জুন : উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় সোমবার দুপুরে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন থেকে প্রাণ বাঁচাতে বহু ছাত্রছাত্রী দোতলার জানলা দিয়ে ঝাঁপ দেন, ফলে অনেকেই গুরুতর আহত হন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গেছে, আলিগঞ্জের একটি জনপ্রিয়…

Read More

শ্রীভূমি পিএইচই পরিদর্শন শেষে বিশুদ্ধ পানীয়জল, স্যানিটেশন ও জনসেবার মানোন্নয়নে কড়া বার্তা কৃষ্ণেন্দুর

মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ২২ জুন : অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন এবং পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু পাল সোমবার শ্রীভূমি জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পরিদর্শন করে জেলার পানীয়জল সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন…

Read More

সোনাইয়ে জয়ী এমএস এফসি

বরাক তরঙ্গ, ২২ জুন : সোনাইয়ে বসারত আলি লস্কর ও সুরুজ আলি বড়ভূইয়া স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র ছিনিয়ে নিল এমএস এফসি। সোমবার এনজি এইচএস স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত এক উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচে ইয়ং স্টার ক্লাব সোনাই বাজারকে ১-০ গোলে পরাজিত করেছে এমএস এফসি সোনাই। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন রণবীর…

Read More

সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতেই এনকাউন্টার! সমাজকর্মীর মৃত্যুতে উত্তাল বিহার

২২ জুন : সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার ‘শাস্তি’তেই কি এনকাউন্টারে প্রাণ দিলেন সমাজকর্মী ভরতভূষণ তিওয়ারি? বিহারের ভোজপুর জেলায় ২৮ বছর বয়সী এই যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। চাপের মুখে পড়ে অবশেষে ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী (CM Samrat Choudhary)। বিলাউতি গ্রামের বাসিন্দা ভরতভূষণ স্থানীয় প্রশাসনিক ব্যর্থতা ও জনসমস্যার…

Read More

ছোট দুধপাতিলে জরাজীর্ণ রাস্তাকে ঘিরে ক্ষোভ, দ্রুত সংস্কারের দাবিতে সরব

বরাক তরঙ্গ, ২২ জুন : ছোট দুধপাতিল এলাকার শ্রীনগরস্থিত মুরলীধর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাস্তার বেহাল অবস্থাকে কেন্দ্র করে সোমবার ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা এবং গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ইন্টার্নশিপরত ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকাবাসী ও শিক্ষার্থীদের। জানা গেছে, আরণ্যক ভ্যালিতে উদ্ভিদবিজ্ঞান…

Read More

করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শনে জেলা কংগ্রেস, উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবিতে সরব নেতৃত্ব

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ জুন : করিমগঞ্জ সিভিল হাসপাতালের বর্তমান পরিষেবা, পরিকাঠামো এবং রোগীসেবার বাস্তব চিত্র খতিয়ে দেখতে সোমবার হাসপাতাল পরিদর্শন করে করিমগঞ্জ জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। তাঁর সঙ্গে ছিলেন জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী, আইনজীবী প্রদীপ কুরি, জ্যোতিষ পুরকায়স্থ, শঙ্খপাল চৌধুরী,…

Read More

গৌরীসাগরে সড়ক দুর্ঘটনা, নদীতে বিলাসবহুল গাড়ি; সানরুফ দিয়ে বের হলেন চালক

বরাক তরঙ্গ, ২২ জুন : অসমের গৌরীসাগর এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। রবিবার ভোররাতে একটি বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মিটং নদীতে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত গাড়ির চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এ ঘটনায় সড়ক নির্মাণকারী সংস্থার অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। জানা গেছে, ধ্রুবজ্যোতি শর্মা নামের এক যুবক তিনসুকিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন।…

Read More

কইয়া চা-বাগানে মিলন দাসকে সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

বরাক তরঙ্গ, ২২ জুন : বরাক ভ্যালি চা ও প্রাক্তন চা-জলহা সুরক্ষা মঞ্চ, অসমের হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে কইয়া চা বাগানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় বিধায়ক ড. মিলন দাসকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে জলহা সমাজের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়কের ঘনিষ্ঠ সহযোগী কুতুব উদ্দিন আনসারি বলেন,…

Read More