সাংসদ কণাদ পুরকায়স্থের মতো বাকি জনপ্রতিনিধিদের সরব হবার আহ্বান বিডিএফের
বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : সম্প্রতি সংসদে বরাকে রেল ডিভিশন স্থাপনের দাবিতে বক্তব্য রেখেছেন সাংসদ কণাদ পুরকায়স্থ। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পাশাপাশি বাকি জনপ্রতিনিধিদের এই ব্যাপারে সোচ্চার হবার আহ্বান জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শুক্রবার এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় এই আহ্বান রেখে বলেন, বরাক উপত্যকা একটি প্রান্তীয় অবহেলিত অঞ্চল। দেশের সামগ্রিক…
