baraktaranga.com

শিক্ষকের প্রহারে ছাত্রের মৃত্যুর অভিযোগ, মামলা

বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : শিক্ষকের প্রহারের জেরে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ডুমডুমায়। মৃত ছাত্রের নাম উৎপল টায়ের। তিনি ফিলবাড়ির শঙ্করদেব শিশু নিকেতনের ছাত্র ছিলেন। অভিযোগ অনুযায়ী, শিক্ষক সঞ্জীব শর্মা ছাত্র উৎপলকে মারধর করেন। ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে ছাত্রটি। নিকেতন কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়…

Read More

দুর্ঘটনায় মৃত্যু স্ত্রী-শিশুপুত্রের, মর্গে দেহ রেখে শুনানিকেন্দ্রে শিক্ষক

৭ ফেব্রুয়ারি : দুর্ঘটনায় স্ত্রী ও শিশুপুত্রের মৃত্যু হয়েছে। মৃতদেহ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রেখে শুনানিকেন্দ্রে ছুটলেন স্বামী। শুক্রবার এমন ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গের মালদহ জেলা। শুনানির জন্য আসার পথেই দুর্ঘটনাটি ঘটে। শোকগ্রস্ত মৃতের পরিবার বলছে, শুনানিতে ডাক না পড়লে হয়তো দুর্ঘটনার মুখে পড়তে হত না। মালদহের গাজোল থানার খড়দহিল এলাকার বাসিন্দা এমডি ইয়াসিন…

Read More

আমেরিকায় কমছে ভারতীয় পণ্যের দাম, ট্রাম্পকে ধন্যবাদ

৭ ফেব্রুয়ারি : অবশেষে আমেরিকায় ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শুল্ক প্রত্যাহার নিয়ে নির্দেশনামায় স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই স্বাক্ষরের পর আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক কমে হচ্ছে ১৮ শতাংশ। একইসঙ্গে দুই দেশের অন্তর্বর্তী বাণিজ্য কাঠামোও চূড়ান্ত হয়ে গেল। এর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির…

Read More

‘বচপন প্লে’ স্কুলের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : শুক্রবার সন্ধ্যায় ‘বচপন প্লে’ স্কুলের দ্বিতীয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিলচর বঙ্গভবনে উদযাপিত হয়েছে। ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মনমুগ্ধকর পারফরম্যান্সে অনুষ্ঠানটি সবাইকে মুগ্ধ করেছে। সম্মানিত অতিথি কাছাড় কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ, গুরুচরণ কলেজের অধ্যাপক ড. জয়দীপ ভট্টাচার্য, স্কুলের পরিচালক সহদেব পাল ও গৌরাঙ্গ বণিক এবং অধ্যক্ষা সুস্মিতা চৌধুরীর হাতে…

Read More

সুভাষনগর প্রাইমারি স্কুলে আকস্মিক পরিদর্শ দীপায়নের, পরিকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : শুক্রবার দুপুরে বিধায়ক দীপায়ন চক্রবর্তী আকস্মিকভাবে পিএম শ্রী সুভাষনগর প্রাইমারি স্কুলে পৌঁছলেন। স্কুল পরিদর্শনসহ মিড ডে মিল-ও খেয়ে দেখলেন বিধায়ক। এরপর পড়ুয়াদের সঙ্গে কথা বলেন দীপায়ন চক্রবর্তী।  স্কুলের পরিকাঠামো নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। তিনি স্কুলের পরিচালন কমিটি ও শিক্ষকদের প্রশংসা করে আগামী দিনগুলোতে স্কুলের উন্নয়নের প্রতিশ্রুতি দেন।…

Read More

বরাক এডুকেশন সোসাইটির মওলানা আজাদ ও সৈয়দ মুজতবা সম্মাননা রবিবার

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : বরাক এডুকেশন সোসাইটির মওলানা আজাদ স্মারক সম্মাননা ও সৈয়দ মুজতবা আলি স্মারক সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামী রবিবার। শিলচর সদরঘাটস্থিত বঙ্গভবনে অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টায়। পূর্ব ঘোষণা অনুযায়ী সোসাইটি প্রদত্ত মওলানা আজাদ স্মারক সম্মাননা ২০২৪ এবারে পাচ্ছেন বর্ষীয়ান সমাজ কর্মী, শিক্ষাবিদ ও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও…

Read More

শনিবার থেকে শ্রীভূমিতে লোকসংস্কৃতি সম্মেলন ও লোকউৎসব

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীভূমি শহরে শুরু হতে চলেছে লোকসংস্কৃতি মঞ্চের লোকসংস্কৃতি সম্মেলন ও লোকউৎসব। এ উপলক্ষে শনিবার সকালে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ৮টায় বিবেকানন্দ কলেজ অব এডুকেশন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার সূচনা করবেন উত্তর করিমগঞ্জ সমষ্টির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। একইসঙ্গে লোকসংস্কৃতি মঞ্চের…

Read More

সরস্বতী বিদ্যানিকেতন, দক্ষিণ শিলচরে উৎকর্ষ মহোৎসব সম্পন্ন

বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : বিদ্যাভারতী পূর্বোত্তর ক্ষেত্রের উদ্যোগে আয়োজিত “উৎকর্ষ মহোৎসব” শুক্রবার সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হল সরস্বতী বিদ্যানিকেতন, দক্ষিণ শিলচরে। ক্ষেত্রের অন্যান্য প্রান্তের সঙ্গে সম্মতি রেখে শিক্ষাবিকাশ পরিষদ দক্ষিণ অসম প্রান্তেও এই উৎকর্ষ মহোৎসব পালিত হয়। প্রসঙ্গত, বিদ্যাভারতীর পূর্বোত্তর ক্ষেত্রের যোজনা অনুসারে গত ৪ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎকর্ষ মহোৎসব আয়োজিত।…

Read More

নির্বাচনের প্রাক-মুহূর্তে ধলাইয়ে কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস নীহাররঞ্জনের

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : ধলাই বিধানসভা এলাকায় উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে নির্বাচনের প্রাক-মুহূর্তে একই দিনে কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করা হলো। শুক্রবার পশ্চিম ধলাইয়ের বিভিন্ন অঞ্চলে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের কাজের সূচনা করেন ধলাইয়ের বিধায়ক নীহাররঞ্জন দাস। এ দিন পশ্চিম ধলাইয়ের আইরংমারা–হরিনগর পিডব্লিউডি সড়কের জন্য ১ কোটি ২০ লক্ষ টাকা, বড়জালেঙ্গা…

Read More

বাজা‌রিছড়ায় কফ সিরাপ বাজেয়াপ্ত, আটক অল্টো গাড়ি সহ চালক

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : বাজা‌রিছড়ায় পুলিশের জালে নেশার চালান, আটক অল্টো সহ এক হাজার বোতল কফ সিরাপ। পুলিশের জালে ধরা পড়ল প্রায় দশ লক্ষ টাকার নিষিদ্ধ নেশাযুক্ত কফ সিরাপ সহ একটি গাড়ি।ঘটনায় আটক করা হয় এক ব্যক্তিকে।  শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ বাজা‌রিছড়া থানাধীন অসম-মিজোরাম-ত্রিপুরা সীমান্তঘেঁষা বালিপিপলা জিপির দেওয়ালি এলাকায় অভিযান চালিয়ে…

Read More