আসাম বিশ্ববিদ্যালয়ে ড্রোন প্রযুক্তি ও প্রয়োগ নিয়ে পাঁচদিনের শিবির সম্পন্ন
বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো ড্রোন প্রযুক্তি ও প্রয়োগ বিষয়ক পাঁচদিনের ২৩তম শিবির। বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, থ্রিডি প্রিন্টিং ল্যাব ও উদ্যোগ উন্নয়ন কেন্দ্রের সহায়তায় আয়োজিত এই শিবিরের উদ্যোক্তা ছিল শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি। পৃষ্ঠপোষকতায় ছিল জেট অ্যারোস্পেস অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার ও প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র আইএইচএফসি। গত ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি…
