বরাক তরঙ্গ, ২৫ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধলাই সমষ্টিতে জোরদার প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাশ। বুধবার বড়জালেঙ্গা মণ্ডলের বিভিন্ন বুথে একাধিক ছোট-বড় জনসভা করে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। এদিন পশ্চিম নওয়াগাঁও, সিঙ্গারীপাড়া, নিউ বাগবাহার, কুকুরখাউড়ি, প্রতাপপুর, সিরাতিকুনা, মুড়া বস্তি ও নওয়াগাঁও-সহ একাধিক এলাকায় পৌঁছে তিনি প্রচার কর্মসূচি সম্পন্ন করেন। প্রতিটি স্থানে স্থানীয় কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
রাজনৈতিক মহলের মতে, এই বুথভিত্তিক নিবিড় প্রচার অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র নেতৃত্বে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প—অরুণোদয়, স্বনির্ভর নারী, অমৃত বৃক্ষ আন্দোলন, যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি, ছাত্রছাত্রীদের সহায়তা এবং অবকাঠামো উন্নয়নের কথা তুলে ধরে দাশ বলেন, “ধলাই কেন্দ্রের সার্বিক উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। সরকারের প্রকল্পগুলি প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার। আপনাদের আশীর্বাদই আমার শক্তি।”
এ ছাড়াও বড়জালেঙ্গা মণ্ডল কার্যালয়ে পদাধিকারী ও মোর্চা সভাপতিদের সঙ্গে বৈঠক করে সংগঠনকে আরও গতিশীল করার উপায় নিয়ে আলোচনা করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সুসংগঠিত প্রচার বিজেপির ক্রমবর্ধমান শক্তির ইঙ্গিত বহন



