ধলাইয়ে ‘বিজয় বাইক র‍্যালি’ অমিয়কান্তির

Spread the news

বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : নির্বাচনী আবহে ধলাই বিধানসভা কেন্দ্রে আজ এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল। ভারতীয় জনতা পার্টির প্রার্থী অমিয় কান্তি দাশের সমর্থনে আয়োজিত ‘বিজয় বাইক র‍্যালি’ কার্যত জনসমুদ্রের রূপ নেয়। ধোয়ারবন্দ, হাওয়াইথাং ও আমড়াঘাট এই তিন দিক থেকে একযোগে শুরু হওয়া র‍্যালিগুলি দিনের শেষে পায়োনিয়ার সংঘে এসে মিলিত হয়ে সমাপ্ত হয়। হাজার হাজার মোটরবাইক, গেরুয়া পতাকা এবং কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে গোটা এলাকা উৎসবের মঞ্চে পরিণত হয়। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

ধোয়ারবন্দ রুটে জালেঙ্গা, রোজকান্দি পয়েন্ট, ডাকবাংলা, আইরংমারা পেরিয়ে র‍্যালি অগ্রসর হয়। হাওয়াইথাং রুটে ভাগা, ধলাই, পানিভরা, কাটাখাল, পালই, দার্বি, এলেনপুর হয়ে মূল স্রোতে যুক্ত হয়। আমড়াঘাট থেকে শুরু হওয়া র‍্যালি দর্মী, ভূবনগড়, রুকনি, পালংঘাট, কাবুগঞ্জ, নরসিংহপুর, নতুন বাজার, আঠারো টিলা, দার্বি হয়ে ডাকবাংলা অতিক্রম করে পাইওনিয়র সংঘে পৌঁছায়।

প্রার্থী অমিয়কান্তি দাশ বলেন, “এটি কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, মানুষের আস্থা ও উন্নয়নের প্রত্যাশার প্রতিফলন।” রাজনৈতিক মহলের মতে, এই বিপুল সমাগম ধলাইয়ে আসন্ন নির্বাচনে বিজেপির শক্ত অবস্থানেরই ইঙ্গিত বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *