ধলাইয়ে জোরদার প্রচার অমিয়কান্তির

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধলাই কেন্দ্রে জোরদার প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাশ। নিরলস পরিশ্রম, সুসংগঠিত পরিকল্পনা এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে তিনি সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে নিজের অবস্থান দৃঢ় করছেন। দিনের শুরুতেই নিজের বাসভবনে দলীয় কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরবর্তীতে রামনবমী উপলক্ষে বিভিন্ন স্থানে গিয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পাশাপাশি শ্রীশ্রী বাসন্তী পূজায় উপস্থিত থেকে মা বাসন্তীর চরণে প্রণাম নিবেদন করে সকলের মঙ্গল কামনা করেন।

এরপর ধোয়ারবন্দ ও বড়জালেঙ্গা এলাকায় পৃথক বৈঠক ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। এলাকাবাসীর সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং উন্নয়নের আশ্বাস প্রদান করেন। দিনের শেষে তিনি সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বাসভবনে গিয়ে মা দুর্গার আশীর্বাদ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *