বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : সাতসকালে অঘটন। তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামার সময় পা পিছলে পড়ে মৃত্যু ঘটল যুবকের। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার সকালে বিহাড়া এলাকায়। মৃত যুবক কাটিগড়ার বিল বরুঙ্গার বাসিন্দা মৃগেন্দ্র সিনহা।
জানা যায়, রঙ্গিয়া-শিলচর এক্সপ্রেস ট্রেনে সকাল ৬টার দিকে ঘটে। ট্রেনটি বিহাড়া স্টেশনের কাছাকাছি ধীর গতিতে চলাকালীন মৃগেন্দ্র সিনহা দ্রুত নামার চেষ্টা করেন। এসময় তার পা পিছলে যায় এবং তিনি ট্রেনের নিচে পড়ে যান। তাঁর দুই হাত কাটা পড়ে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন। তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এলাকায়।



