পাঁচগ্রামের সন্তোষনগর কলোনিতে পানীয়জলের তীব্র সঙ্কট, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

Spread the news

বরাক তরঙ্গ, ১২ মার্চ : কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার অন্তর্গত পাঁচগ্রাম অঞ্চলের সন্তোষনগর কলোনি সহ আশপাশের কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয়জলের তীব্র সঙ্কট দেখা দেওয়ায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। পানীয়জলের অভাবে চরম দুর্ভোগে পড়ে অবশেষে সংবাদমাধ্যমকে ডেকে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন গ্রামবাসী।

এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের কোনও স্থায়ী ব্যবস্থা না থাকায় প্রতিদিনই তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিষয়টি নিয়ে বহুবার স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

গ্রামবাসী জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে তাঁর হস্তক্ষেপ কামনা করবেন। পাশাপাশি প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর আরও অভিযোগ, স্বাধীনতার এত বছর পরেও হিন্দু তপশিলি সম্প্রদায়ের বসবাসকারী এই এলাকায় মৌলিক পরিষেবার ঘাটতি রয়ে গেছে। স্থানীয় বিধায়ক, সাংসদসহ জনপ্রতিনিধিদের দায়বদ্ধতার অভাবেই সমস্যার সমাধান হচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।

এদিন সংবাদমাধ্যমের সামনে নিজেদের দুর্ভোগ ও ক্ষোভের কথা তুলে ধরে দ্রুত পানীয় জলের স্থায়ী সমাধানের দাবি জানান ভুক্তভোগী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *