বঙ্গভবনে এ মাসের নাটক ‘আইডেন্টিটি’

Spread the news

বরাক তরঙ্গ, ১২ মার্চ : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি আয়োজিত ‘বঙ্গভবনে এ মাসের নাটক’-এর পরিধি বিস্তৃত হচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর রবিবার নিজেদের প্রযোজনা নিয়ে শিলচরে আসছে ‘থিয়েটার ওয়ার্কশপ, বদরপুর’। তাঁরা পরিবেশন করবে রূপক রক্ষিত রচিত ও নির্দেশিত নাটক ‘আইডেন্টিটি’।

আমাদের সমাজ ব্যবস্থার প্রক্রিয়াটি সহজ নয়। আমরা প্রতি মুহূর্তে ভাঙছি আর গড়ছি, যা হয়তো চোখে দেখা যায় না। এই সত্যের সামনের দাঁড়িয়ে রচিত হয়েছে এই “আইডেন্টিটি”। ভরত মুনির নাট্যশাস্ত্রে উল্লেখিত মাটি, বায়ু, আকাশ, অগ্নি, জলের ব্যবহার, নব রসের ব্যবহার  ক্ষণিকের জন্য হলেও করার চেষ্টা হয়েছে নাটকটিতে। প্রসেনিয়ামের বাঁধন ডিঙিয়ে দর্শকদের কাছে পৌঁছানো আর প্রথাগত নাটক ক্রিয়াকে ভেঙে আঙ্গিক ক্রিয়াকেও ভাঙাগড়ার মাধ্যমে উপস্থাপন করার চ্যালেঞ্জ নিয়েছে ‘থিয়েটার ওয়ার্কশপ বদরপুর’।

বঙ্গ সাহিত্যের কাছাড় জেলা সমিতির সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ ধর জানিয়েছেন, অন্যান্য মাসের মতো এবারও ঠিক সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটক শুরু হয়ে যাবে। প্রবেশপত্র রবিবার বিকেলে বঙ্গভবনেই পাওয়া যাবে। নাটকের জন্য বিশেষভাবে উল্লেখের দাবি রাখে যে শহর, সেই বদরপুরের প্রযোজনা দেখতে অভিজিৎ ধর সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *