মরিগাঁওয়ে শুরু কৃষক মেলা

Spread the news

বরাক তরঙ্গ, ১২ মার্চ : মরিগাঁও জেলা কৃষি বিভাগের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং কৃষি প্রযুক্তি ব্যবস্থাপনা অভিকরণ (এটিএমএ)-এর সৌজন্যে বৃহস্পতিবার থেকে “কৃষক মেলা-২০২৬” শুরু হয়েছে। দু’দিনের কর্মসূচিতে অনুষ্ঠিত এই কিষাণ মেলার  উদ্বোধন করেন জেলা কমিশনার অনামিকা তেওয়ারি। জেলা কৃষি আধিকারিক দিলীপকুমার বরার সঞ্চালনায় জেলা কৃষি বিভাগের ষপ্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে জেলাশাসকে কিষাণ মেলায় জেলার কৃষকদের পাশাপাশি কৃষিক্ষেত্রের জন্য একটি বৃহৎ মঞ্চে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন। কৃষির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা, কৃষকরা যাতে প্রকল্পের সুবিধা নিয়মিতভাবে পান, কৃষিক্ষেত্রে উদ্ভাবনী ইত্যাদি প্রসঙ্গে আলোকপাত করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে গণতন্ত্র দিবসের জাতীয় প্যারেড অনুষ্ঠানে রাষ্ট্রপতির দ্বারা বিশেষভাবে আমন্ত্রণ লাভ করা প্রগতিশীল কৃষক রাজু মনি ভূঞা এবং জুন্টি ভূঞাকে বিশেষভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। আমন্ত্রিত শিল্পীদের সমবেত সঙ্গীতের মাধ্যমে সূচনা করা এই অনুষ্ঠানেই আন্তর্জাতিক নারী বর্ষের সঙ্গে সঙ্গতি রেখে নাবার্ড-এর দ্বারা ১২ জন প্রগতিশীল উদ্যোগী মহিলা কৃষককে সম্বর্ধনা জানানো হয়। এই কিষাণ মেলা কৃষি-উদ্যান শস্যের প্রদর্শনী, বিভিন্ন দপ্তরের দ্বারা উৎপাদিত উৎকৃষ্ট মানের সামগ্রী প্রদর্শন, ক্রেতা-বিক্রেতা সম্মিলন, ডিজিটাল ব্যবসার প্রশিক্ষণ, কারিগরি বিষয় সংক্রান্ত আলোচনা চক্র, আধুনিক কৃষি যন্ত্রের প্রদর্শনী, কৃষকদের প্রশিক্ষণ ইত্যাদিকে সামিল করেছে।

উল্লেখ্য, কিষাণ মেলায় জেলা প্রশাসনের অধীনস্থ বিভিন্ন বিভাগ, কৃষি বিজ্ঞান কেন্দ্র, আত্মসহায়ক গোষ্ঠী, কৃষক উৎপাদক কোম্পানির দ্বারা উৎপাদিত সামগ্রীর ২৫টি বিপণী নিয়ে প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়। বিভিন্ন বিপণীতে কৃষকদের দ্বারা উৎপাদিত ফসল বিশেষ করে কিষাণ মেলায় আগত সকল কৃষককে বিশেষভাবে আকর্ষিত করেছে। কিষাণ মেলার প্রথম দিনের কর্মসূচির অংশরূপে একটি “ক্রেতা-বিক্রেতা” সম্মিলনেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ডিজিটাল ব্যবসা প্রশিক্ষণ, উৎপাদিত ফসলের বাজার এবং মূল্য সংযোজন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষি উপ-পরিদর্শক দিব্যজ্যোতি হাজরিকা সঞ্চালিত আজকের অনুষ্ঠানে নাবার্ড-এর জেলা প্রবন্ধক কে সবিতা দেবী, মহকুমা কৃষি আধিকারিক তথা নোডেল আধিকারিক মুসাহিদ ফারুকি, মেহেদি আরিফ হোসেইন, আত্মার ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর হীরামণি দাস, জেলা মৎস্য আধিকারিক, জেলা পশুপালন আধিকারিক, সাংবাদিক প্রতাপ হাজরিকা, অজিৎ শর্মা, জিতুমণি নাথ-এর পাশাপাশি জেলা কৃষি বিভাগের কৃষি উন্নয়ন আধিকারিক, কৃষি পরিদর্শক, আত্মার এটিএম, বিটিএম-রা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *