চেংকুড়ি পয়েন্টে অরুনাদোয় ৩.০ বিতরণী সভা

Spread the news

বরাক তরঙ্গ, ১০ মার্চ : সমগ্র রাজ্যের সঙ্গে-সঙ্গতি রেখে তাপাং ব্লকের চেংকুড়ি পয়েন্ট সংলগ্ন অডিটোরিয়ামে অরুনাদোয় ৩.০ বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি চেংদুয়ার জিপির জনগণের ডাকে সাড়া দিয়ে বড়খলা বিধানসভা কেন্দ্রের বিজেপি টিকিট প্রত্যাশী অনুরাধা দেবকে সংবর্ধনা ও মতবিনিময় সভা দুর্গা মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠানে অনুরাধা দেব বলেন, আজকের দিনটি রাজ্যের মহিলাদের জন্য এক গুরুত্বপূর্ণ দিন। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার মস্তিষ্কপ্রসূত অরুনাদোয় ৩.০ প্রকল্পের অধীনে  হিতাধিকারী মহিলাদের অ্যাকাউন্টে ৯ হাজার টাকা স্থানান্তরিত হয়েছে। এটি অসমের ইতিহাসে প্রথমবারের মহিলা উন্নয়নের ঐতিহাসিক পদক্ষেপ। তিনি বিশেষ ভাবে আগ্রহ জানিয়ে বলেন, আগামী ১৪ মার্চ শিলচর বাইপাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার জনসভায় সকলে উপস্থিত থেকে দেশ ও রাজ্যের উন্নয়নের জন্য আগামী দিনের মূল্যবান পরিকল্পনা গুলোর মূল্যবান বক্তব্য শুনার এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য বিনম্র অনুরোধ জানান। উপস্থিত সবাই বড়খলা কেন্দ্রে অনুরাধা দেবকে আগামী দিনে বড়খলা বিধানসভা কেন্দ্রে বিধায়ক হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেন।

এদিন অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন বিপ্লব দে, অমর প্রজাপতি, সুশান্ত মুখার্জি, রঞ্জন মোহন শশী, সুভাষ দেও, রিয়া সিনহা, মালা দুষাদ, রিনা রবিদাস সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *