বরাক তরঙ্গ, ৯ মার্চ : গুয়াহাটির নতুন শরাইঘাট সেতুতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা গেছে, সেতুর রেলিং পার হয়ে এক যুবতী ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। তার পরপরই যুবতীর পিছনে ঝাঁপ দেন তার প্রেমিকও।
ঘটনার পর থেকে এখনও পর্যন্ত ওই দুই যুবক-যুবতীর কোনও সন্ধান মেলেনি। প্রাথমিকভাবে জানা গেছে, তারা জালুকবাড়ি দিক থেকে এসে সেতু থেকে ব্রহ্মপুত্রে ঝাঁপ দেয়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে জালুকবাড়ি থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই যুবক-যুবতীর পরিচয় জানা যায়নি।




