বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : সোনাইর সৈদপুর চতুর্থ খণ্ডে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। শনিবার সকালে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার অজি উদ্দিন লস্করের বছর ছাব্বিশের পুত্র আনোয়ার হোসেন লস্করের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আনোয়ার হোসেন পেশায় অটোচালক ছিল।
আনোয়ারের বড় বোন আবজানা বেগমের অভিযোগ স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শুক্রবার রাতে ঘর থেকে বেরিয়ে যায় সে। আর শনিবার সকালেই বাড়ির পাশেই মৃতদেহ উদ্ধার হয়। তাঁর এক কন্যা সন্তান রয়েছে। তিনি জানান, প্রায়ই স্ত্রী সঙ্গে ঝগড়া হতো তাঁর। এদিকে স্থানীয় যুবকের মৃ”তদে’হ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমান জনগণ।



