সোনাইয়ে স্কুটির ধাক্কায় মহিলার মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ৬ মার্চ : বেপরোয়া গতির স্কুটির ধাক্কায় এক মহিলার করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার সোনাই শহরের কালীবাড়ি রোডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত মহিলার নাম মিতালী ধর (মুন্নি)। তিনি সোনাই আশ্রম রোডের প্রয়াত মিন্টু ধরের দ্বিতীয় মেয়ে। জানা গেছে, কালীবাড়ি রোডের যুবতী সিংহ মণিপুরি স্কুলের নিকটবর্তী এলাকায় ঘটনাটি ঘটে।

সন্তানকে সঙ্গে নিয়ে আশ্রম রোডে বাবার বাড়িতে ফিরছিলেন মিতালী। সেই সময় হঠাৎ বেপরোয়া গতিতে আসা নম্বরবিহীন একটি স্কুটি তাঁকে ধাক্কা মারে। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।জানা গেছে, মৃতার শ্বশুরবাড়ি হাইলাকান্দি জেলায়। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *