সোনাইয়ে বিধায়কের কুশপুতুল দাহ

Spread the news

বরাক তরঙ্গ, ৬ মার্চ : বিজেপির মিত্রদল অগপ দলে যোগ দেওয়ার খবরে কুশপুতুল পুড়ল সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়ার। তবে এআইউডিএফ বা অগপ-র কোনও কর্মকর্তা এই প্রতিবাদী কর্মসূচি নেননি। শুক্রবার সোনাইয়ের বারোহালিতে বিধায়কের বিরুদ্ধে কয়েকজন যুবক বিধায়কের বিরুদ্ধে স্লোগান দিয়ে উত্তাল করে তুলেন। কিন্তু এই কর্মসূচির আশপাশে ব্যস্ত দেখা গেছে কংগ্রেস কর্মকর্তাদের। শুধু তা নয় কর্মসূচি সরাসরি সম্প্রচার করতে সামাজিক মাধ্যম ফেসবুকে লাইভ করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *