পাথারকান্দিতে প্রথমবারের মতো হোলি উৎসবের আয়োজন

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২ মার্চ : আনন্দ, উচ্ছ্বাস ও রঙের উৎসবকে সামনে রেখে পাথারকান্দিতে প্রথমবারের মতো বর্ণাঢ্য হোলি উৎসবের আয়োজন করতে চলেছে ছত্রপতি শিবাজী গ্রুপ। আগামী ৪ মার্চ, বুধবার এই বিশেষ উৎসব অনুষ্ঠিত হবে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের হোলি উৎসবে থাকছে জমজমাট নাচ-গান, ডিজে প্রোগ্রাম এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মটকি ফোড় (মটকি তোর) প্রতিযোগিতা। এছাড়াও থাকবে নানা ধরনের আনন্দঘন পর্ব, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে।

গ্রুপের সদস্যরা জানান পাথারকান্দিবাসীর মধ্যে সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটি সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। উল্লেখ্য, উৎসবে অংশগ্রহণের জন্য প্রতি ব্যক্তির এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। এই এন্ট্রি ফি নিয়ে সকলকে হোলি উৎসবে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছে আয়োজক সংস্থা। পাথারকান্দিবাসীর কাছে এই রঙের উৎসবে স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতার আবেদন জানিয়েছে ছত্রপতি শিবাজী গ্রুপ। রঙের ছোঁয়ায় ভরে উঠুক পাথারকান্দি এই প্রত্যাশাতেই সকলকে আমন্ত্রণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *