বুধবার হাইলাকান্দিতে স্থানীয় ছুটি

Spread the news

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২ মার্চ : হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট রঙের উৎসব হলি উপলক্ষে বুধবার স্থানীয় ছুটি ঘোষণা করেছেন। ফলে  রাজ্য সরকারের সব কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক ইত্যাদি বুধবার বন্ধ থাকবে। তবে জরুরী পরিষেবার সঙ্গে জড়িত আধিকারিক ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে না।

এছাড়া বোর্ড, কাউন্সিল এবং ইউনিভার্সিটি পরিচালিত কোন পরীক্ষা নির্ধারিত থাকলে তা যথারীতি বুধবার অনুষ্ঠিত হবে বলে জেলা ম্যাজিস্ট্রেট এর আদেশে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *