অসুস্থ শিশু আফজলের চিকিৎসায় সহায়তায় ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরদের মানবিক উদ্যোগ

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ মার্চ : বরাক উপত্যকার ফেসবুক কনটেন্ট ক্রিয়েটররা এক অসুস্থ আট বছরের শিশুর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে এগিয়ে এসে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিলচরের তরুণী রোড এলাকার বাসিন্দা আলতাফ হোসেন লস্করের ছেলে আফজল হোসেন লস্কর (৮)-এর চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিপুল অঙ্কের অর্থ সংগ্রহে অনলাইন ও অফলাইনে জোরদার প্রচার চালানো হচ্ছে। সোমবার পর্যন্ত প্রায় ৬০ লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

এই মানবিক উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন নির্মল পাল ব্লগের পরিচালিকা সুস্মিতা পাল, অনুপ ব্লগের অনুপ দাস, শিলচরী পুয়া ব্লগের সাবির, সাবির ব্লগের সাবির, সুশীল দাস, আবু সোয়েল সহ বরাক উপত্যকার একাধিক পরিচিত কনটেন্ট ক্রিয়েটর। তারা জানান, আফজলের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ অর্থ সংগ্রহ না হওয়া পর্যন্ত তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আফজলের চিকিৎসার জন্য দেশ-বিদেশের বহু সহৃদয় ব্যক্তি অনলাইন ও অফলাইনের মাধ্যমে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এদিকে, অসুস্থ শিশুটির বাবা আলতাফ হোসেন লস্কর সকল সাহায্যকারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ছেলের চিকিৎসার জন্য আরও সহায়তার আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *