মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৮

Spread the news

২০ ফেব্রুয়ারি : মিশরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাইদ প্রদেশে ট্রাক ও যাত্রীবাহী পিকআপের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানায়। মিশরের রাষ্ট্রীয় দৈনিক আল-আহরাম–এর বরাতে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে পোর্ট সাইদের দক্ষিণে অবস্থিত অ্যাক্সিস হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একটি পিকআপ দু’টি বড় পণ্যবাহী ট্রাকের মাঝখানে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটি প্রায় পিষ্ট হয়ে যায় এবং এর ধ্বংসাবশেষ সড়কজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। জানা গেছে, পিকআপটি উপকূলীয় পোর্ট সাইদ এলাকায় মাছের খামারে কাজ করতে যাওয়ার পথে স্থানীয় জেলেদের বহন করছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *