বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের অনশন, সরকারের হস্তক্ষেপ চাইল এসইউসিআই

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : দীর্ঘ ৮ দিন ধরে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সদস্যরা শিলচরের শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে তাদের দাবির সমর্থনে অনশন আন্দোলন চালিয়ে যাওয়ার ফলে ইতিমধ্যে দু’জনের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। এই ঘটনায় এসইউসিআই (কমিউনিস্ট) দলের কাছাড় জেলা কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে।

গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারের প্রাথমিক কর্তব্য হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসা। অথচ শিলচরের জেলা কমিশনারের কার্যালয়ের নিকটে আন্দোলন চালিয়ে গিয়ে একাধিক সত্যাগ্রহীর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হওয়া এবং দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও ন্যূনতম গণতান্ত্রিক রীতি নীতি সরকারের পক্ষ থেকে অবলম্বন না করা খুবই উদ্বেগের। দলের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ জানানো হয়, মানবিক দিক বিবেচনা করে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *