বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : এপ্রিলে বিয়ের দিন ধার্য্য ছিল। সেই বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে হবুস্বামীর সঙ্গে বাজার করতে এসে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হল তরুণী রীণা বেগম-কে। ঘটনাটি ঘটেছে মহানগরী গুয়াহাটির বেহারবাড়ি এলাকায়, ২৭ নম্বর জাতীয় সড়কে। জানা গেছে, রীণা বেগম তাঁর হবুস্বামী নুরুল হকের সঙ্গে বাইকে করে বাজারে এসেছিলেন। সেই সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের বাইককে ধাক্কা দেয়।
দুর্ঘটনার অভিঘাত এতটাই মারাত্মক ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছিপাঝাড়ে বাসিন্দা রীণা বেগমের। গুরুতরভাবে আহত হন তাঁর ভবিষ্যৎ স্বামী নুরুল হক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। কয়েক মাস পরই যাঁদের নতুন জীবন শুরু হওয়ার কথা ছিল, সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে গেল এক ভয়াবহ সড়ক।



