বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : কাজিরঙা জাতীয় উদ্যান-এর কহঁরা বনাঞ্চলে গণ্ডারের আক্রমণে এক বনকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বনকর্মীর নাম সাহাবুদ্দিন, তিনি জুরিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এই ঘটনায় রমেন বরা নামে আরও এক বনকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। আহত বনকর্মীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, কর্তব্যরত অবস্থায় বনাঞ্চলে টহল দেওয়ার সময় হঠাৎ একটি গণ্ডার তাদের উপর আক্রমণ চালায়। এতে ঘটনাস্থলেই সাহাবুদ্দিনের মৃত্যু হয় এবং রমেন বৰা গুরুতর জখম হন। ঘটনার পর বন বিভাগের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



