মরিগাঁওয়ে ২ সাইবার অপরাধী গ্রেফতার

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলার লাহরিঘাটে সাইবার অপরাধীর বিরুদ্ধে অভিযানে পুলিশ বৃহৎ সাফল্য অর্জন করেছে। বৃহস্পতিবার রাতে লাহরিঘাট এবং মৈরাবাড়ি অঞ্চলে অভিযান চালিয়ে ২টি দুর্ধর্ষ সাইবার অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃত সাইবার অপরাধীদ্বয়ের নাম মেহবুব হাসান ও মাহবুবুল আলম বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই দুই সাইবার অপরাধী ‘রেডিয়ান ক্যাসলেস’ নামের অ্যাপের মাধ্যমে প্রতারণা করে প্রায় তিন কোটি টাকা লুট করেছিল। এছাড়া তাদের বিরুদ্ধে অন্যান্য সাইবার অপরাধের সঙ্গেও জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত মরিগাঁও জেলায় সাইবার অপরাধীর বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৩১৫ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করে। এর বিপরীতে জেলার বিভিন্ন থানায় সাইবার অপরাধীদের বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা নথিভুক্ত হয়েছে। সবচেয়ে বেশি মামলা লহরিঘাট ও মৈরাবাড়ি থানায়  হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, লাহরিঘাট ও মৈরাবাড়ি অঞ্চলের একাংশ যুবকে সহজে টাকা উপার্জন করার জন্য সাইবারের মত ভয়ংকর অপরাধে জড়িত হয়ে পড়েছে। আর  এই সাইবার অপরাধীর চক্রটি বিভিন্ন ব্যাংক থেকে অন্য মানুষের নথিপত্র ব্যবহার করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেই। এদিকে, মরিগাঁও পুলিশে ধৃত সাইবার অপরাধীদেরকে অধিক তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *