৯৬তম জন্মদিনে কালীপঙ্কজ চক্রবর্তীকে সংবর্ধনা বিজেপি নেতৃত্বের

Spread the news

বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : ডাঃ কালীপঙ্কজ চক্রবর্তী, শিলচরের খ্যাতনামা চিকিৎসক এবং কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য। সর্বোপরি রাষ্ট্রবাদী এই ব্যক্তিত্ব একসময়ে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির পোলিং এজেন্ট হিসেবেও কাজ করেছেন। সোমবার চক্রবর্তীর ৯৬ তম জন্মদিনে তাঁকে সংবর্ধিত করেন কাছাড় জেলার বিজেপির নেতৃবৃন্দ।

এদিন শিলচর শহরে ডাঃ চক্রবর্তীর বাড়িতে যান কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক গোপালকান্তি রায়, মহিলা মোর্চার জেলা সভানেত্রী সুস্মিতা পুরকায়স্থ, গৌরিশঙ্কর বণিক, হীরক দেবনাথ, ধ্রুবজ্যোতি দাস। প্রথমে ডাঃ।কালীপঙ্কজ চক্রবর্তীর স্বাস্থ্যের খোঁজ নেন তাঁরা। এরপর জন্মদিন উপলক্ষে ডাঃ চক্রবর্তীকে পশমী চাদর পরিয়ে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান গোপাল কান্তি রায় , সুস্মিতা পুরকায়স্থরা। পরে কেক কেটে ড. চক্রবর্তীর জন্মদিন পালন করেন তাঁরা। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উত্তর পূর্ব ভারতে বিজেপির গোড়াপত্তন এবং ড. শ্যামাপ্রসাদ মুখার্জির অপরিসীম অবদানের স্মৃতি রোমন্থন করেন দলের প্রবীণ নেতা ডাঃ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *