বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলা কৃষি বিভাগের উদ্যোগে এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় সোমবার কৃষি বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ সহায়কদের পরিচিতি পর্ব ও প্রশিক্ষণের উদ্দেশ্যে বিশেষ কর্মসূচি রূপায়ণ করা হয়। জেলা কৃষি আধিকারিক তপনকুমার ব্রহ্ম শুভারম্ভ করা এই কর্মসূচিতে নবনিযুক্ত কৃষি সম্প্রসারণ সহায়কদের জেলার কৃষি খাত ও বিভাগের দ্বারা রূপায়িত বিভিন্ন প্রকল্প সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলা কৃষি আধিকারিক কার্যালয়ের প্রেক্ষাগৃহে আজ আয়োজিত এই প্রশিক্ষণে কৃষি বিভাগের দ্বারা রূপায়িত প্রধানমন্ত্রী কৃষি জলসিঞ্চন প্রকল্প, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, কৃষক নিবন্ধন, ডিজিটাল ফসল জরিপ, পি. এম. কিষাণ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়াস করা হয়।
এছাড়াও মরিগাঁও জেলার কৃষি খাত, উপযোগী জলবায়ু, কৃষি পদ্ধতি, কৃষি সেচ, মাটির গুণাগুণ, বীজ নির্ধারণ, এক জেলা এক ফসল, ভুট্টা চাষ ও ভবিষ্যত সম্ভাবনা, কৃষি সরঞ্জাম, জেলার কৃষি খাতের ভবিষ্যত পরিকল্পনা ও উদ্ভাবন ইত্যাদি বিভিন্ন বিষয় সামগ্রিকভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়। মহকুমা কৃষি আধিকারিক মেহেদী আরিফ হুসেইন এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ড. সপ্তদীপা ভট্টাচার্য উপস্থিত থেকে আজকের পরিচিতি পর্ব ও প্রশিক্ষণ কর্মসূচিতে মহকুমা কৃষি আধিকারিক গৌতম নাথ, অন্নপূর্ণা ইন্ড্রাটিস্টের শ্যাম পারিক, পাপু রেগন, মিডিয়া বিশেষজ্ঞ গৌতম কুমার নাথসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



