
বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : শ্রীকোণা, বড়বেকরা, কদমতলা, নিউ কাইফুন্ডাই, কাইমাই ও নুংবায় স্থানীয় জনগণের সহযোগিতায় বিপুল উৎসাহ ও দেশাত্মবোধের আবহে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল আসাম রাইফেলস। অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে তোলে।
সপ্তাহব্যাপী এই উদযাপন কর্মসূচির মধ্যে ছিল ‘রান ফর ইউনিটি’, চিত্রাঙ্কন, গান ও রচনা প্রতিযোগিতা, গণসঙ্গীত পরিবেশন এবং ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে তথ্যচিত্র প্রদর্শন। এছাড়াও অংশগ্রহণকারীদের মধ্যে মিষ্টান্ন ও হালকা আপ্যায়নের ব্যবস্থা করা হয়, যা অনুষ্ঠানকে আরও আনন্দময় করে তোলে।

এই উদ্যোগের মাধ্যমে এলাকায় দেশপ্রেম জাগ্রত করা, ঐক্য ও শান্তি সুদৃঢ় করার ক্ষেত্রে অসম রাইফেলসের অঙ্গীকার স্পষ্ট হয়ে ওঠে। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের প্রত্যয়ে অনুষ্ঠান শেষ হয়, যা উপস্থিত সকলের হৃদয়ে গভীর ছাপ রেখে যায়।



