আসাম রাইফেলস ও ডিআরআইয়ের যৌথ অভিযানে ৩৯ কোটির ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক ৩

Spread the news

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : আসাম রাইফেলস ও রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স) কাছাড় জেলায় মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে একটি যৌথ অভিযান চালায়। মঙ্গলবার গভীর রাতে অভিযান চলাকালীন ৩০৬ জাতীয় সড়ক দিয়ে ১ লক্ষ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট পাচার করার সময় ত্রিপুরার বাসিন্দা তিনজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ কোটি টাকা। অভিযানে পাচারকারীদের কাছ থেকে দু’টি টাটা ট্রাক ও দু’টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

উল্লেখ্য, আসাম রাইফেলস দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে মাদকবিরোধী অভিযানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং নিয়মিত অভিযান চালিয়ে মাদক চক্র ভেঙে দেওয়ার কাজ করছে। এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *