কোটি মানুষের উপস্থিতিতে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

Spread the news

৩১ ডিসেম্বর : প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় কোটি মানুষ অংশ নেন।

এই জানাজায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসতে শুরু করেন। জানাজার নামাজ পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। এসময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া তিন বাহিনীর প্রধান, প্রধান বিচারপতিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে খালেদা জিয়ার স্বামী ও প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এ দিকে, জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *