বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : বরপেটায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। দু’টি বাইকে সজোরে ধাক্কা মারে একটি অল্টো গাড়ি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর। মৃত যুবকরা হলেন অজয় কুমার নাথ ও অরূপ নাথ। তাঁরা গহিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন আরও দুই যুবক। আহতদের নাম অঙ্কুর নাথ ও ধনঞ্জয় নাথ। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পরই অল্টো গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



