শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের পাঁচগ্রামে গুরুত্বপূর্ণ পাম অয়েল প্রকল্প অনুমোদন করায় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়ক আশা ব্যক্ত করেন, এই প্রকল্পের মাধ্যমে বরাক উপত্যকার যুবসমাজের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি, পাঁচগ্রামে শিল্প ও অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প স্থাপনের জন্য পর্যাপ্ত জমি রয়েছে উল্লেখ করে তিনি মুখ্যমন্ত্রীর কাছে আরও বেশি শিল্প ও বিনিয়োগমূলক প্রকল্প স্থাপনের আবেদন জানান।
বিধায়কের মতে, বরাক উপত্যকাকে শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পাঁচগ্রামে আরও উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।




