পাকিস্তানে গিয়ে ভারত-বিরোধী মন্তব্য বাংলাদেশের স্পিকারের! একাত্তরের ভূমিকা অস্বীকার, কাশ্মীর প্রশ্নে সমর্থন ইসলামাবাদকে

Spread the news

২৭ নভেম্বর : পাকিস্তান সফরে গিয়ে ভারতের বিরুদ্ধে সরব হলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে ভারতের থাকার ঐতিহাসিক ভূমিকা অস্বীকার করে তাঁর দাবি, ১৯৭১ সালের যুদ্ধে বাঙালিদের সাহায্য করেনি দিল্লি, বরং পাকিস্তানকে দুর্বল করার লক্ষ্যেই কাজ করেছিল।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের জল্পনা ও বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধরপাকড়ের আবহেই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে তৎপর হয়েছে ঢাকা। ইসলামাবাদ সফরে গিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) এবং প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠকের পাশাপাশি পাকিস্তানের পার্লামেন্ট ঘুরে দেখেন হাফিজউদ্দিন আহমদ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি। বরং, পাকিস্তানকে দুর্বল করে দিয়েছিল।”

এককালে পাকিস্তানি সেনার ক্যাপ্টেন থাকা এবং পরবর্তীকালে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে বীরত্বের সামরিক সম্মান পাওয়া এই নেতাই ইসলামাবাদের মাটিতে দাঁড়িয়ে অভিযোগ করেন, “গত ১৫ বছরে বাংলাদেশ একটি প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত হয়েছে। এটা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে খুবই দুর্ভোগের।” এমনকি জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় বলে নয়াদিল্লি বারবার স্পষ্ট করলেও, পাকিস্তানের দাবিকে সমর্থন জানিয়ে বাংলাদেশের স্পিকার বলেন, “রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *