গুয়াহাটির এমএসএমই পিডিবি কার্যালয়ে জুবিনের জন্মদিন পালন

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : অসমের প্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের জন্মদিন উপলক্ষে গুয়াহাটিতে অবস্থিত এমএসএমই পিডিবি কার্যালয়ে এক শ্রদ্ধাভরিত ও আবেগময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির বর্তমান জোনাল ডিরেক্টরবৃন্দ সহ আসাম এমএসএমই-এর চেয়ারম্যান ভার্গবী লীমা মহন্ত এবং এমএসএমই পিডিবি-র উত্তর-পূর্বাঞ্চলীয় ইনচার্জ নরেন্দ্র এন সিনহা। অতিথিবৃন্দ জুবিন গর্গের সংগীত, সাংস্কৃতিক অবদান এবং অসমের মানুষের হৃদয়ে তিনি যে বিশেষ স্থান দখল করে আছেন সে বিষয়ে শ্রদ্ধা জানান।

জুবিন গর্গের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের পর কেক কাটা হয়। সমগ্র পরিবেশে শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণের আবহ বিরাজ করেছিল।
এই উপলক্ষে উপস্থিত ব্যক্তিবর্গ জুবিন গর্গের অমর সংগীত ও সাংস্কৃতিক উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অসমসহ সমগ্র উত্তর-পূর্ব ভারতের বহু মানুষের হৃদয়ে বসবাস করা এই কিংবদন্তি শিল্পীকে স্মরণ করে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *