
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : ২০২৭ সালের উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার সময়সূচিও প্রকাশ করল অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ (ASSEB)। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১২ মার্চ, শুক্রবার থেকে শুরু হবে ২০২৭ সালের উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা। ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। অন্যদিকে, ৫ এপ্রিল ভূতত্ত্ব/সমাজতত্ত্ব এবং অর্থায়ন/আর্থিক সাক্ষরতা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে পরীক্ষার পর্ব।

ASSEB-এর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের পরীক্ষা চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
২০২৭ সালের উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীরা প্রকাশিত সময়সূচি অনুসারে নিজেদের পড়াশোনার পরিকল্পনা সাজিয়ে নিতে পারবেন।





