বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : কাজিরাঙার দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের পক্ষ থেকে মোট ৭ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর সাহায্য তহবিল থেকে ৫ লক্ষ টাকা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে ২ লক্ষ টাকা দেওয়া হবে।
এছাড়াও প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে আরও ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। ফলে সব মিলিয়ে দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু মোট ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে।
উল্লেখ্য, শুক্রবার কনটেইনার লরি ও ট্র্যাভেলারের মুখোমুখি সংঘর্ষে ২৬ জন যাত্রীর মৃত্যু ঘটে।





